Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
morning habits

আয়ুষ্মান ভবঃ, ঘুম থেকে উঠে এই ৫ অভ্যাস বদলে দেবে জীবনের মান! বলছেন চিকিৎসকরা

গরমকালে সূর্যের নিচে বেশিক্ষণ থাকা যায় না ঠিকই। তবে শরীরে ভিটামিন ডি জোগাতে অত্যন্ত জরুরি সূর্যের আলো। প্রত্যেকদিন সকালে অল্প সময়ের জন্য হলেও সরাসরি ত্বকে ছোঁয়ান। দীর্ঘদিন এর অভাব হলে নানা ধরনের চর্মরোগ দেখা দিতে পারে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৫, ২০২৬, ২০:৫০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৫, ২০২৬, ২০:৫০

options
link
আয়ুষ্মান ভবঃ, ঘুম থেকে উঠে এই ৫ অভ্যাস বদলে দেবে জীবনের মান! বলছেন চিকিৎসকরা zoom
সকালে উঠে খালি পেটে জল পান করুন।
Advertisement

শরীর ভিতর থেকে সুস্থ রাখার জন্য কী করেন? সামান্য অসুস্থতাতেই ডাক্তার দেখান? ফলমূল বেশি করে খান? স্বাস্থ্যবিদরা বলছেন, জীবনশৈলীতে বড় পরিবর্তনগুলোর দিকে তো খেয়াল রাখবেন বটেই। তবে জরুরি ছোটখাটো অভ্যেসের দিকেও নজর দেওয়া। আর সারাদিনের সবচাইতে জরুরি সময় সকালবেলা। ঘুম থেকে উঠে আমরা যা যা করি (morning habits), তা দিয়েই নির্ধারিত হয় আগামীদিনের শারীরিক সুস্থতা।

5 morning habits that change health for better
সরাসরি ত্বকে ছোঁয়ান সূর্যের আলো।

দিন শুরু হোক জল পান করে
মর্নিং ওয়াকে যাওয়া সময়সাপেক্ষ। তাছাড়া অনেকক্ষণ হাঁটাহাঁটি করার মতো খোলা জায়গা যে নাগালের মধ্যেই থাকবে, তার নিশ্চয়তা নেই। কিন্তু তার মানে এই নয় যে চোখ খোলা মাত্র স্মার্টফোনটি হাতে তুলে নেওয়া হবে! যদি সময় দেখার দরকার হয়, তবে সেটুকু দেখেই ফোন নামিয়ে রাখা উচিত। বদলে সোজা হয়ে বসা উচিত বিছানায়। খাটের পাশে সাইব টেবিলে গ্লাসভর্তি জল রেখে দিন রাতে শোয়ার আগেই। দিন শুরু করুন জল পান করে। এতে সারা রাতের জলের ঘাটতি মেটে।

Advertisement

হালকাপুলকা ব্যায়াম করুন
একাধিক আসন করবার মতো সময় না থাকলে, সূর্যপ্রণাম দিয়ে দিন শুরু করুন। এই ব্যায়াম ১০ সেট করতে পারলেই, অনেকখানি ঝরঝরে লাগবে শরীর। রক্তসঞ্চালন বাড়বে।

শরীরে ছোঁয়ান সূর্যালোক
গরমকালে সূর্যের নিচে বেশিক্ষণ থাকা যায় না ঠিকই। তবে শরীরে ভিটামিন ডি জোগাতে অত্যন্ত জরুরি সূর্যের আলো। প্রত্যেকদিন সকালে অল্প সময়ের জন্য হলেও সরাসরি ত্বকে ছোঁয়ান। দীর্ঘদিন এর অভাব হলে নানা ধরনের চর্মরোগ দেখা দিতে পারে।

ধ্যানের জন্য সময় বরাদ্দ করুন
মিনিট দুয়েক হলেও চোখ বন্ধ করে বসুন এক জায়গায়। মনে মনে বলুন, সারাদিন কীভাবে কাটাতে চান। কী হলে ভালো। সবশেষে ধন্যবাদ জানান অদৃষ্টকে। কৃতজ্ঞতা জ্ঞাপন করুন এই বেঁচে থাকার উদ্দেশে। এতে সারাদিন মনের ভিতর ইতিবাচক ভাব ধরা থাকে।

5 morning habits that change health for better
১০ সেট সূর্যপ্রণাম প্রতিদিন করতে পারলে রক্তসঞ্চালন ভালো হয়।

জলখাবারটি স্বাস্থ্যকর তো?
দু’সপ্তাহে এক-আধদিন জলখাবারে লুচি-পরোটা খাওয়াই যায়। তবে প্রত্যেকদিন তেমন খাওয়া হলে, এক সময়ের পর শরীর ভারী হতে থাকে। দেখা দেয় একাধিক হজমজনিত সমস্যা। তাই পুষ্টিবিদদের মতে, একেবারেই অবহেলা না করে, প্রোটিন সমৃদ্ধ খাবারে সাজাতে হবে প্রতিদিন সকালের মেনু। লক্ষ্য কেবল মেদ ঝরানো নয়, শরীর সুস্থ রাখা।

তারপর শান্ত মনে শুরু করুন দিনের সমস্ত বড় কাজ। দৈনন্দিন রুটিনে এই সামান্য পরিবর্তনই বৃহত্তর ক্ষেত্রে ভীষণ কার্যকরী হতে পারে। জীবনের সামগ্রিক মানোন্নয়ন এভাবেই সম্ভব।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.