রাত হলেই অজানা ভয়ে আড়ষ্ট হয়ে যান। অতিলৌকিক কিছুর ভয় নয়, এ আতঙ্ক (anxiety) আসলে নিজেকে নিয়েই। যেসব মানুষ সারাদিন উদ্বেগ উৎকণ্ঠায় ভোগেন, রাত হলেই তাঁদের এই জাতীয় যাবতীয় সমস্যা অনেকখানি বেড়ে যায়। পুরনো স্মৃতি একের পর এক মনে পড়তে থাকে। আগামীতে সবথেকে খারাপ কী ঘটতে পারে, সেই কল্পনায় ডুব দেয় মন। অতি সামান্য ঘটনাও বিশাল আকার ধারণ করে তখন। মনে হয়, রাত পেরোনো হয়ে দাঁড়াবে।

আরও পড়ুন:
রাতেই উদ্বেগের বাড়বাড়ন্ত কেন হয়, জানেন?
- সারাদিন কোনও না কোনও ব্যস্ততার মধ্যে দিয়ে কেটে যায়। নিজে কখনও শান্ত হয়ে বসে থাকলেও আশেপাশে অন্যান্য কোলাহল চলতেই থাকে। রাতে এই ব্যস্ততা কমে যায়। নিশ্চুপ ঘরের ভিতর একা থাকা অবস্থায় মানুষের ভাবনার পরিধি জুড়ে সমস্ত খারাপ চিন্তারা ভিড় করে।
- উদ্বেগে ভোগা মানুষরা, রাত হলেই ভাবতে বসেন পরের দিন সকালে কী ঘটতে চলেছে। হয়তো অত্যন্ত সাধারণ ঘটনাই, যেমন সময়ে উঠে কোথাও যাওয়া বা সারাদিনের নিয়মমাফিক কাজ শুরু করার চিন্তাই সেসব। কিন্তু রাতের স্তব্ধতায় তা অনেক বড় হয়ে ধরা দেয়।
- অনেকেই ঘুমানোর আগে সবথেকে বেশি সময় সোশাল মিডিয়া স্ক্রোল করেন। ফলে মন উত্তেজিত হয়ে ওঠে। হয়তোবা অনভিপ্রেত কোনও ঘটনা বা দুর্ঘটনার খবর সোশাল মিডিয়ায় চোখে পড়ে। ফলে মন নতুন করে চঞ্চল হয়ে ওঠে।
- অনেকে রাতে ঘুমানোর আগে চা-কফি পান করেন। কারও আবার ধূমপানের অভ্যেস থাকে। ঘুমের আগে এ সমস্ত কাজ করলে তা মানসিক অস্থিরতা বাড়ায়। ফলে ঘুম আসে না, বদলে মানসিক অশান্তি বেড়ে যায়।

কীভাবে দূর করা সম্ভব?
- ঘুমের জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করুন। কেবল শান্তির ঘুমই যে উদ্বেগ উৎকণ্ঠা কতখানি দূরে সরাতে পারে, তা অনেকেই জানেন না। ঘুম যেন ভালো হয়, সে বিষয়ে সচেতন থাকতে হবে সবার আগে।
- ঘুমানোর অন্তত আধ ঘণ্টা আগে দূরে সরিয়ে রাখুন মোবাইল ফোন। মন চঞ্চল লাগলে, বইয়ে মনোনিবেশ করার চেষ্টা করতে পারেন। প্রাথমিকভাবে তা অসম্ভব লাগলেও ধীরে ধীরে অভ্যেস হয়ে যাবে।
- ঘুমানোর আগে যাবতীয় ক্যাফেইন ও নিকোটিন সেবন থেকে দূরে থাকুন। একান্ত ইচ্ছে হলে গ্রিন টি পান করুন। অথবা চিউয়িং গাম চিবোন।
তবে যদি কোনওভাবেই উদ্বেগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব না হয়, কিংবা নেগেটিভ চিন্তার দিকে ঝুঁকে যায় মন, তবে অতি সত্ত্বর পেশাদার চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ক্লান্তিকর খবরের ভিড়ে হস্তিশাবকের বাঁচার গল্প যেন রূপকথা!
-
লক্ষ্য দ্রুত ভোটারের নাম নথিভুক্তকরণ, ট্রাইবুনালের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত কমিশনের, হবে ডিজিটাল শুনানি!
-
কেন্দ্রের অনুদানে কেনা যন্ত্রপাতি সরকারি স্বাস্থ্যকেন্দ্র থেকে ‘গায়েব’! কড়া শাস্তির নিদান স্বাস্থ্য দপ্তরের
-
স্ত্রী সুনীতা একা, কোমলকে আগলে গণপতি দর্শনে গোবিন্দা, ভগবানকে সাক্ষী রেখে প্রেমে সিলমোহর!
-
মাঝরাতে কমান্ডো অভিযান যোগীরাজ্যে! এনকাউন্টারে খতম স্ত্রী, পুত্র-সহ ২ পুরোহিত খুনে অভিযুক্ত