স্বামীর মৃত্যুর পর পেরিয়েছে মাত্র তিনমাস। শোক কাটার আগেই প্রেমিকের সঙ্গে মশগুল বধূ। বাড়ি ফাঁকা থাকার সুযোগে প্রেমিককে বাড়িতে ডেকেও নিয়েছিলেন তিনি। তা প্রতিবেশী ও শ্বশুরবাড়ির সদস্যদের নজরে পড়তেই কেলেঙ্কারি কাণ্ড। প্রেমিক যুগলকে খুঁটিতে বেঁধে, চুন মাখিয়ে তুলে দেওয়া হল পুলিশের হাতে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায় (Chandrakona)।
ব্যাপারটা ঠিক কী? পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার গোঁসাই বাজার জহরপুকুর এলাকার বাসিন্দা ওই বধূ। মাস তিনেক আগে ঘর থেকে উদ্ধার হয় তাঁর স্বামীর ঝুলন্ত দেহ। যদিও মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। স্বামীর মৃত্যুর পরও শ্বশুরবাড়িতেই থাকছিলেন ওই মহিলা। এলাকার এক যুবকের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্কের গুঞ্জনও ছিল। সম্প্রতি প্রেমিককে বাড়িতে ডাকেন তিনি। বন্ধ করে বধূ ও তাঁর প্রেমিককে দেখে ফেলেন পরিবার ও প্রতিবেশীরা।
আরও পড়ুন:
স্বাভাবিকভাবেই উত্তেজনা ছড়ায় এলাকা। গৃহবধূ ও তাঁর প্রেমিককে ধরে খুঁটিতে বেঁধে রাখা হয় বলে খবর। মুখে চুনও মাখিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় চন্দ্রকোনা থানার পুলিশ। পুলিশ গিয়ে দু’জনকেই উদ্ধার করে থানায় নিয়ে যায়। গোটা বিষয়টা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে পুলিশ। স্থানীয়রা কীভাবে আইন নিজের হাতে তুলে নিলেন, সেই প্রশ্নও উঠছে।
সর্বশেষ খবর
-
এক ভাইপোকে সরিয়ে আরেক ভাইপোকে গুরুদায়িত্ব, মায়াবতী বলছেন, ‘এটা তো পরিবারতন্ত্র নয়’
-
টেস্টকে বাড়তি গুরুত্ব, বিশ্বকাপের আগে ‘অর্ধেক ফিট’ ক্রিকেটার চান না গম্ভীর
-
ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন! ৯ ক্যারেটের ‘রিফ্লেকশনস’ কালেকশন নিয়ে হাজির শ্যামসুন্দর জুয়েলার্স
-
‘মফঃস্বলের ছেলের দেশ জয়’, লালবাগচার পায়ে জাতীয় পুরস্কার ঠেকিয়ে আশীর্বাদধন্য কার্তিক আরিয়ান
-
নেই স্মার্টফোন, তবু প্রতি মাসে বইতে হচ্ছে ইন্টারনেটের খরচ! এয়ারটেল-ভিকে কড়া নির্দেশ কেন্দ্রের