Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৩ সেপ্টেম্বর ২০২৬
Rohit Sharma

অবসরের প্রস্তাব শুনে রেগে গেলেও রাজি হয়ে যান রোহিত! প্রকাশ্যে বিস্ফোরক রিপোর্ট

তিন জন সিনিয়র ক্রিকেটারের ভবিষ্যৎ কী হবে, তাঁদের আদৌ ওয়ানডে বিশ্বকাপের প্রোজেক্টে রাখা হবে কি না, তা নিয়ে আলোচনা হবে আজকের বৈঠকে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৩, ২০২৬, ১১:৪৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৩, ২০২৬, ১১:৪৯

options
link
অবসরের প্রস্তাব শুনে রেগে গেলেও রাজি হয়ে যান রোহিত! প্রকাশ্যে বিস্ফোরক রিপোর্ট zoom
ফাইল ছবি।
Advertisement

২০২৭ বিশ্বকাপে কি আদৌ দেখা যাবে রোহিত শর্মাকে? সেই লাখ টাকার প্রশ্নের জবাব সম্ভবত মিলতে চলেছে বৃহস্পতিবারই। এদিন মুম্বইয়ে ভারতীয় বোর্ডের ‘রিভিউ’ বৈঠকে এ নিয়ে আলোচনা হতে চলেছে। যে বৈঠকে উপস্থিত থাকবেন ভারতীয় হেড কোচ গৌতম গম্ভীর এবং জাতীয় নির্বাচক প্রধান অজিত আগরকর। থাকার কথা সেন্টার অফ এক্সেলেন্সের (সিওই) প্রধান ভিভিএস লক্ষ্মণেরও।

সূত্রের খবর, ওই বৈঠকের অন্যতম এজেন্ডাই হল ২০২৭ বিশ্বকাপের রোডম্যাপ। সেই রোডম্যাপে রোহিত শর্মা আদৌ রয়েছেন কিনা সেটা নিয়ে আলোচনা হবে আজকের মেগা বৈঠকে। তার আগেই রোহিতকে নিয়ে বিস্ফোরক খবর প্রকাশ্যে এল। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্র বলছে, লর্ডস ওয়ানডের আগে রোহিতকে সত্যিই বলে দেওয়া হয়েছিল, যে এবার তাঁর বিদায়ের সময় চলে এসেছে। তাতে নাকি প্রচণ্ড রেগে গেলেও রাজিও হয়ে গিয়েছিলেন হিটম্যান।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সূত্রের খবর, তিন জন সিনিয়র ক্রিকেটারের ভবিষ্যৎ কী হবে, তাঁদের আদৌ ওয়ানডে বিশ্বকাপের প্রোজেক্টে রাখা হবে কি না, তা নিয়ে আলোচনা হবে আজকের বৈঠকে। তাঁরা রোহিত শর্মা, বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজা। এঁদের মধ্যে বিরাট-জাদেজা নিয়ে বিশেষ সংশয় নেই। কিন্তু রোহিতকে মাঝে মাঝেই বিতর্কের গোলাগুলির মুখে পড়তে হয়। শোনা যায়, গত ইংল্যান্ড সফরের পর জাতীয় নির্বাচক কমিটির সদস্য নাকি রোহিতকে ‘ভয়’ দেখিয়ে বলেছিলেন যে, নির্বাচক কমিটি সিদ্ধান্ত নিয়েছে এবার সামনে এগোনোর। সেই সময় প্রাক্তন ভারত অধিনায়ককে জিজ্ঞাসা করা হয়, তিনি লর্ডস ওয়ানডে-র পর অবসর নেবেন কি না? রেগে গেলেও রোহিত যা মেনে নিয়েছিলেন।

কিন্তু লর্ডসে তাঁর দুর্ধর্ষ সেঞ্চুরি সমস্ত হিসেব বদলে দেয়। সেই মাচ ভারত জিততে পারেনি। কিন্তু রোহিত নিয়ে আলোচনা থেমে গিয়েছিল। তবে এর পরেও নিশ্চিত করে বলা যায় না, তিনি দক্ষিণ আফ্রিকার ফ্লাইট ধরছেনই। আজকেই তাঁকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত। জাতীয় নির্বাচক প্রধান অজিত আগরকর তিনি আর একজন। চলতি বছরেরই অক্টোবর মাসে চুক্তি শেষ হয়ে যাচ্ছে তাঁর। কিন্তু আগামী বছর বিশ্বকাপ রয়েছে বলে এক বছরের ‘এক্সটেনশন’ পেতে পারেন তিনি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.