সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা ভোটের সঙ্গেই বিভিন্ন রাজ্য়ের বিধানসভা উপনির্বাচন হবে, তা জানিয়েছিল নির্বাচন কমিশন। সেইমতো রাজ্যের দুটি কেন্দ্রেও উপনির্বাচন (West Bengal By Elections) হবে আগামী তারিখ। শনিবার দেশের লোকসভা ভোটের সূচি ঘোষণার সময়ে উপনির্বাচনের দিনক্ষণও জানালেন জাতীয় নির্বাচন কমিশনার রাজীব কুমার। বাংলায় ভগবানগোলা ও বরানগর বিধানসভা কেন্দ্র দুটিতে ভোট হবে দুদিনে। লোকসভা ভোটের সময়ে মোট ১৩ টি রাজ্যের ২৬ টি হবে উপনির্বাচন। যে রাজ্যে যেদিন ভোট, সেদিনই উপনির্বাচনও হয়ে যাবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার।
মুর্শিদাবাদের ভগবানগোলা কেন্দ্রের তৃণমূল বিধায়ক (TMC MLA) ইদ্রিশ আলি প্রয়াত হয়েছেন মাস খানেক আগে। ক্যানসারের সঙ্গে দীর্ঘ যুদ্ধের পর ফেব্রুয়ারির মাঝামাঝিতে তাঁর মৃত্য়ু হয়। সেই কেন্দ্রে জনপ্রতিনিধি বেছে নিয়ে হবে উপনির্বাচন। লোকসভা ভোটের তৃতীয় দফায় অর্থাৎ ৭ মে, মুর্শিদাবাদে ভোটের দিন হবে উপনির্বাচন।

[আরও পড়ুন: বিজেপিকে ৪ আসনে বেঁধে রাখার হুঁশিয়ারি, কটি আসন পাবে তৃণমূল? ভবিষ্যৎবাণী কুণালের]
অন্যদিকে, বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায় (Tapas Roy) পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন। ফলে ওই কেন্দ্রটিও বিধায়কশূন্য। সেখানে নতুন বিধায়ক পেতে উপনির্বাচনের পথে হাঁটতে হবে। সপ্তম অর্থাৎ শেষ দফায়, ১ জুন দমদম লোকসভা কেন্দ্রে ভোটের দিন বরানগরের উপনির্বাচন হবে। সারা দেশের ভোটগণনার সঙ্গেই আগামী ৪ জুন, দুই কেন্দ্রের উপনির্বাচনের ভোটগণনা হবে।

[আরও পডু়ন: এবার অনলাইনে ছুটির দরখাস্ত, সরকারি কর্মীদের জন্য বদলে গেল নিয়ম]
সর্বশেষ খবর
-
গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন? অস্ত্র মামলায় আদালতে আত্মসমর্পণ খান স্যরের
-
বরানগর-বারাকপুর মেট্রো প্রকল্পের অগ্রগতি, হকারের পুনর্বাসনের আর্জি জানিয়ে রেলমন্ত্রীকে চিঠি বিধায়ক কৌস্তভের
-
কেন ভাঙা হবে না পুরবোর্ড? ৭২ ঘণ্টায় জবাব চাইল রাজ্য, এবার কলকাতা পুরসভায় প্রশাসক!
-
‘পদে পদে বাধা দিত আগের সরকার’, চিংড়িঘাটায় মেট্রোর কাজ দেখে তৃণমূলকে তোপ রেলমন্ত্রী বৈষ্ণবের
-
‘গিলগিট-বালটিস্তান ভারতের অংশ’, অধিকৃত কাশ্মীরে নির্বাচনের মাঝেই পাকিস্তানকে কড়া বার্তা নয়াদিল্লির