Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ শ্রাবণ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২১ জুলাই ২০২৬
Abhishek Sharma

তিন শূন্যের পরও অভিষেককে পরামর্শ দিতে রাজি হননি বন্ধু গিল, বিশ্বকাপ থেকে বাদ পড়ার জ্বলুনি?

বিভীষিকার মতো শুরু হয়েছিল অভিষেকের বিশ্বকাপ সফর। পেটের সমস্যা। টানা তিন ম্যাচে শূন্য। সেখান থেকে কামব্যাক করে ফাইনালে বিধ্বংসী ইনিংস খেলেছিলেন অভিষেক শর্মা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২১, ২০২৬, ১৬:৪০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২১, ২০২৬, ১৬:৪০

options
link
তিন শূন্যের পরও অভিষেককে পরামর্শ দিতে রাজি হননি বন্ধু গিল, বিশ্বকাপ থেকে বাদ পড়ার জ্বলুনি? zoom
অভিষেক শর্মা ও শুভমান গিল। ফাইল ছবি
Advertisement

বিভীষিকার মতো শুরু হয়েছিল বিশ্বকাপ সফর। পেটের সমস্যা। টানা তিন ম্যাচে শূন্য। সেখান থেকে কামব্যাক করে ফাইনালে বিধ্বংসী ইনিংস খেলেছিলেন অভিষেক শর্মা। সেই কঠিন সময়ে ঘনিষ্ঠ বন্ধু শুভমান গিলের থেকে একটা জিনিস চেয়েছিলেন ভারতীয় ওপেনার। কিন্তু খালি হাতেই ফিরিয়ে ছিলেন গিল। এমনকী কোনও পরামর্শ দিতেও অস্বীকার টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে সুযোগ না পাওয়া ক্রিকেটার। কেন এরকম করলেন ভারতের টেস্ট-ওয়ানডে অধিনায়ক?

টি-টোয়েন্টি বিশ্বকাপে শূন্যের হ্যাটট্রিক করেছিলেন অভিষেক। সমালোচনা সত্ত্বেও তাঁকে খেলানো হয়। আর ফাইনালে ২১ বলে ৫২ রানের অভিষেকোচিত ইনিংস খেলে যান তিনি। সেই সময় গিলের থেকে তিনি ব্যাট চেয়েছিলেন। গিল বিশ্বকাপের দলে ছিলেন। সেই সময় কী কথা হয়েছিল দুই বন্ধুর? সম্প্রতি সম্প্রচারকারী চ্যানেলের অনুষ্ঠানে গিলকে প্রশ্ন করা হয়, শূন্যের হ্যাটট্রিকের পর অভিষেককে কী পরামর্শ দিয়েছিলেন?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

গিল সঙ্গে সঙ্গে বলেন, “এক নম্বরকে আমি আর কী পরামর্শ দেব?” তাহলে কি অভিষেককে নিয়ে হিংসায় জ্বলছেন গিল? না, তা একেবারেই নয়। অভিষেকই এরপর বলেন, “তিন শূন্যের পর আমিই ওকে মেসেজ করে বলি, তোর ব্যাট দে। ভয় পাচ্ছিলাম, অন্য কোনও লজ্জার রেকর্ড না তৈরি হয়ে যায়। তবে ও বলেছিল, তুই ঠিক পারবি।” গিলও বলেন, “ও সব সময় আমার ব্যাট নিয়ে খেলে।”

বিশ্বকাপে গিলের ব্যাট ছিল না। তাই অন্য একজনের ব্যাট নিয়ে মাঠে নেমেছিলেন অভিষেক। কে তিনি? শিবম দুবে। ভারতের তারকা ওপেনার আগেই বলেছিলেন, “দুবেকে ধন্যবাদ। ওর ব্যাট নিয়ে খেলে রান পেলাম। সকালে উঠে ভাবি, একটু অন্য কিছুর চেষ্টা করা যাক। শুভমান গিল তো এখানে নেই। তাই দুবের ব্যাট নিয়ে চলে আসি।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.