হাতে গোনা আর মাত্র একমাস। তারপরই ভোটের (West Bengal Assembly Election) লাইনে দাঁড়াবেন বঙ্গবাসী। আগামী ২৩ এপ্রিল রাজ্যের ১৫২ টি আসনে প্রথম দফায় বিধানসভা ভোট। তার ঠিক একমাস আগে থেকে ঝোড়ো প্রচারে নামছে রাজ্যের শাসক শিবির। সূত্রের খবর, রাজ্যের দু’প্রান্ত থেকে বিজেপিকে রুখতে ঝাঁপাচ্ছেন শাসকদলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও ‘সেনাপতি’ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী সপ্তাহে উত্তরবঙ্গ থেকে প্রচার শুরু করছেন দলনেত্রী। আগামী মঙ্গলবার, ২৪ মার্চ আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে জনসভা করবেন তৃণমূল সুপ্রিমো। ওইদিন আরও দুটি সভা করার কথা তাঁর – মাটিগাড়া ও ময়নাগুড়ি। একইদিনে দক্ষিণবঙ্গেও প্রচার শুরু করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় তাঁর প্রথম জনসভা হওয়ার কথা। আর পরদিন নন্দীগ্রাম-সহ গোটা মেদিনীপুর চষে বেড়াবেন অভিষেক। দাসপুর, কেশিয়াড়ি ও নারায়ণগড়ে জনসভা এবং নন্দীগ্রামে কর্মিসভা করতে পারেন বলে খবর।
আগামী সপ্তাহে উত্তরবঙ্গ থেকে প্রচার শুরু করছেন দলনেত্রী। আগামী মঙ্গলবার, ২৪ মার্চ আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে জনসভা করবেন তৃণমূল সুপ্রিমো। ওইদিন আরও দুটি সভা করার কথা তাঁর – মাটিগাড়া ও ময়নাগুড়ি। একইদিনে দক্ষিণবঙ্গেও প্রচার শুরু করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় তাঁর প্রথম জনসভা হওয়ার কথা। আর পরদিন দাসপুর, কেশিয়াড়ি ও নারায়ণগড়ে জনসভা এবং নন্দীগ্রামে কর্মিসভা করতে পারেন বলে খবর।
আরও পড়ুন:

সূত্রের খবর, রবিবার নিজের কেন্দ্র ভবানীপুরে কর্মিসভা থেকে প্রচার শুরুর পরই মমতা বন্দ্যোপাধ্যায় সোজা উত্তরবঙ্গে চলে যাবেন। উত্তরের সবকটি জেলায় ভোট ২৩ এপ্রিলে। মাসখানেক হাতে রেখে প্রচারে জোর দিতে চলেছেন তিনি। আগামী মঙ্গলবার, একদিনে তিন বিধানসভা কেন্দ্রে দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা করার কথা তৃণমূল সুপ্রিমোর। রাজনৈতিক মহলের একাংশের মত, উত্তরবঙ্গের বেশ কিছু জায়গা এখনও গেরুয়া-গড়ের শক্ত ঘাঁটি। যদিও ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পর বেশ খানিকটা উদ্ধার করেছে ঘাসফুল শিবির। তা সত্ত্বেও উত্তরবঙ্গে প্রধান ‘রাজনৈতিক শত্রু’ বিজেপিকে ধরাশায়ী করতে নেত্রী নিজেই ঝাঁপাচ্ছেন প্রচারে।
অন্যদিকে, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দক্ষিণবঙ্গ থেকে প্রচারে ঝড় তুলবেন। তিনিও ২৪ মার্চ থেকে তৃণমূলের শক্ত ঘাঁটি দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা থেকে জনসভা করবেন বলে খবর। পরেরদিন, ২৫ মার্চ অভিষেকের প্রচার নন্দীগ্রাম থেকে দুই মেদিনীপুরে। ওইদিন প্রথম দফায় দাসপুর, তারপর কেশিয়াড়ি ও নারায়ণগড়ে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার করবেন তিনি। এরপর নন্দীগ্রামে অভিষেকের কর্মিসভা। এই কেন্দ্রে এবার লড়াই বিরোধী দলনেতা, বিজেপির শুভেন্দু অধিকারীর সঙ্গে তৃণমূল প্রার্থী, শুভেন্দু-ঘনিষ্ঠ পবিত্র করের। তিনি গত মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিয়ে প্রার্থী হয়েছেন। একুশে এই কেন্দ্রই ছিল বিধানসভা ভোটের উপকেন্দ্র। এবারও নিঃসন্দেহে এখানে জোরদার লড়াই। আর সেদিকে বাড়তি নজর দিচ্ছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

এছাড়া উত্তরবঙ্গেও প্রচার কর্মসূচি স্থির করে ফেলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, ২৬, ২৮ ও ৩১ মার্চ উত্তরের মোট ন’টি বিধানসভা কেন্দ্রে দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা, রোড শো করবেন তিনি। এছাড়া গোটা মাস জুড়ে অভিষেক একাধিক জেলায় জোরদার জনসংযোগে নামছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
নতুন তৃণমূল আত্মপ্রকাশের পরদিনই সন্দীপনের বাড়িতে বিক্ষোভ, কাটমানি-তোলাবাজিতে সরব বিজেপি
-
আরজিকর কাণ্ড এবার বড়পর্দায়, পরিচালনায় শঙ্কুদেব পণ্ডা, ‘অভিশপ্ত’ আগস্টেই শুরু শুটিং
-
বিশ্বজয়ের ৩ মাসের মধ্যে অধিনায়কত্ব যাচ্ছে সূর্যকুমারের, নেতৃত্বের দৌড়ে আপাতত ৩
-
দিল্লির পর বিহার, বিধ্বংসী আগুন হাসপাতালে, ঝলসে মৃত অন্তত ৪
-
কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার হুমায়ুনের, অধীর, নওশাদের উদাহরণ তুলে আদালতে যাচ্ছেন এজেইউপি নেতা
নিবেদিত


