Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ শ্রাবণ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২১ জুলাই ২০২৬
Sandeshkhali

সন্দেশখালিতে হাড়হিম হত্যাকাণ্ড! ঘরের ট্রাঙ্কে মিলল মা ও শিশুকন্যার আধপোড়া, অর্ধনগ্ন দেহ

পলাতক স্বামী। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: এপ্রিল ১২, ২০২৬, ১০:২৯

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: এপ্রিল ১২, ২০২৬, ১০:২৯

options
link
সন্দেশখালিতে হাড়হিম হত্যাকাণ্ড! ঘরের ট্রাঙ্কে মিলল মা ও শিশুকন্যার আধপোড়া, অর্ধনগ্ন দেহ zoom
প্রতীকী ছবি
Advertisement

হাড়হিম হত্যাকাণ্ড সন্দেশখালিতে! মা ও শিশুকন্যাকে খুনের পর দেহ পুড়িয়ে দেওয়ার চেষ্টা। বাড়ির ট্রাঙ্কে মিলল গৃহবধূ ও শিশুকন্যার আধপোড়া, অর্ধনগ্ন দেহ। প্রমাণ লোপাটের চেষ্টার জন্যই দেহ পুড়িয়ে দেওয়ার চেষ্টা বলে প্রাথমিক অনুমান। পলাতক স্বামী। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত গৃহবধূর নাম সুনিতা মাইতি ও শিশুকন্যার নাম শুদ্ধি মাইতি। তারা সন্দেশখালির মণিপুরের বাসিন্দা। শনিবার গভীররাতে বিষয়টি সামনে আসে। স্থানীয় বাসিন্দারা খবর দেন পুলিশে। রবিবার সকালে বাড়ির ভিতর থেকে দেহ দু’টি উদ্ধার করে পুলিশ। দেহ দু’টি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। প্রাথমিক অনুমান,পারিবারিক বিবাদের জেরে ‘খুন’ করা হয়েছে মা ও শিশুকন্যাকে। তারপর তাঁদের দেহে আগুন ধরিয়ে দেওয়া হয়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এই খুনের পিছনে কি শুধুই পারিবারিক বিবাদ? নাকি অন্য কিছু রয়েছে? সব নিয়ে ধোঁয়াশা। সব কিছু খতিয়ে দেখছেন তদন্তকারীরা। কথা বলা হচ্ছে, মৃতদের পরিবারের সদস্যদের সঙ্গে। খোঁজ চলছে গৃহবধূর পলাতক স্বামীর। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। শিউরে উঠছেন স্থানীয় বাসিন্দা। থমথমে পরিবেশ গোটা এলাকায়। মোতায়েন রয়েছে পুলিশ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.