বঙ্গে বাড়ছে তাপমাত্রা। পাল্লা দিয়ে চড়ছে রাজনৈতিক পারদও। যত ভোট (WB Assembly Election 2026) এগোচ্ছে বাকযুদ্ধে একে অপরকে টেক্কা দিচ্ছেন তৃণমূল-বিজেপির শীর্ষ নেতৃত্বরা। বাংলাজুড়ে প্রচার করছেন ‘অগ্নিকন্যা’ মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে ‘রুখতে’ রাজ্যেই রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহরা। এবার বিজেপি প্রার্থীদের সমর্থনে রাজ্যে আসছেন ৩ রাজ্যের মুখ্যমন্ত্রীরা। বাংলায় দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা করবেন উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ, অসমের হেমন্ত বিশ্বশর্মা, দিল্লির রেখা গুপ্তা (তিনজনই মুখ্যমন্ত্রী)। সব মিলিয়ে তুঙ্গে রবিবাসরীয় ভোট প্রচার।
এই বিষয়ে আরও খবর
আজ, রবিবার রাজ্যের ৪ জায়গায় সভা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল সাড়ে এগারোটায় খণ্ডঘোষ বিধানসভার প্রার্থী নবীনচন্দ্র বাগের সমর্থনে লোদনা ফুটবল গ্রাউন্ডে সভা করবেন। এটিই রবিবার তাঁর প্রথম সভা। সেখান থেকে তিনি যাবেন বাঁকুড়ার ওন্দায়। সেখানে সুব্রত দত্তর সমর্থনে প্রচার করবেন বেলা সাড়ে বারোটায়। তারপর তাঁর জনসভা করার কথা বাঁকুড়ার ছাতনায়। সেখানকার প্রার্থী স্বপনকুমার মণ্ডলের সমর্থনে সভা করবেন। তারপর দিনের শেষ সভা করার কথা আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে। আসনসোল উত্তর ও দক্ষিণ কেন্দ্রের প্রার্থী মলয় ঘটক ও তাপস বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সভা রয়েছে।
খুব স্বাভাবিক ভাবেই বিজেপির ‘জুমলা’ ও একাধিক প্রতিশ্রুতি দিয়েও তা পালন না করার অভিযোগ তুলে সরব হবেন তিনি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধায়ও দু’টি জনসভায় অংশ নেবেন। তিনি পূর্ব মেদিনীপুর জেলার ময়না ও পশ্চিম মেদিনীপুর জেলার কেশবপুরে সভা করবেন।
এদিকে শিলিগুড়িতে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাতে শিলিগুড়িতেই ছিলেন তিনি। এই প্রথম পরপর বাংলায় এতগুলি সভা করছেন প্রধানমন্ত্রী। মোদি, অমিত শাহ তো ছিলেনই, এবার ‘বাংলা দখল’ করতে প্রচারে নামানো হচ্ছে অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা, উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ ও দিল্লির রেখা গুপ্তাকে। যোগীর সভা করার কথা বাঁকুড়ার পাত্রসায়ের ও পূর্ব মেদিনীপুরের কাঁথিতে তাঁর সভা করবেন। বিভিন্ন জায়গায় সভা করবেন রেখা ও হিমন্তরা। আশ্চর্য সমাপতন চার রাজ্যের মুখ্যমন্ত্রীরা সকলেই রাতে থাকবেন দুর্গাপুরে। সেখান থেকেই আগামী দুই দিন দক্ষিণবঙ্গ জুড়ে প্রচার চালাবেন তাঁরা।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
নতুন তৃণমূল আত্মপ্রকাশের পরদিনই সন্দীপনের বাড়িতে বিক্ষোভ, কাটমানি-তোলাবাজিতে সরব বিজেপি
-
আরজিকর কাণ্ড এবার বড়পর্দায়, পরিচালনায় শঙ্কুদেব পণ্ডা, ‘অভিশপ্ত’ আগস্টেই শুরু শুটিং
-
বিশ্বজয়ের ৩ মাসের মধ্যে অধিনায়কত্ব যাচ্ছে সূর্যকুমারের, নেতৃত্বের দৌড়ে আপাতত ৩
-
দিল্লির পর বিহার, বিধ্বংসী আগুন হাসপাতালে, ঝলসে মৃত অন্তত ৪
-
কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার হুমায়ুনের, অধীর, নওশাদের উদাহরণ তুলে আদালতে যাচ্ছেন এজেইউপি নেতা
নিবেদিত






