Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৮ আশ্বিন ১৪৩৩
  • সোমবার
  • ৫ অক্টোবর ২০২৬
Suvendu Adhikari

মুখ্যমন্ত্রীর হাত ধরে ফের বক্সায় ফিরছে বাঘিনির গর্জন, পরানো হল রেডিও কলার

রাজ্যে সুন্দরবন ও বক্সা টাইগার রিজার্ভ দুই বনাঞ্চলেই টাইগার টুরিজম হবে। বড় ঘোষণা কেন্দ্রীয়মন্ত্রীর।

রাজ কুমার
রাজ কুমার

শেষ আপডেট: অক্টোবর ২, ২০২৬, ০৯:৪৫

link
রাজ কুমার
রাজ কুমার

শেষ আপডেট: অক্টোবর ২, ২০২৬, ০৯:৪৫

options
link
মুখ্যমন্ত্রীর হাত ধরে ফের বক্সায় ফিরছে বাঘিনির গর্জন, পরানো হল রেডিও কলার zoom
বক্সায় ক্যামেরাবন্দি বাঘিনি।
Advertisement

আজ, শুক্রবার মুক্তি পাচ্ছে বিহারের বাঘিনি। জানা গিয়েছে, সকাল ১০ টা ৩০ মিনিটে বাঘিনিকে বনাঞ্চলে ছাড়া হবে। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখান থেকে সরাসরি প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সেখান থেকেই বক্তব্য রাখার কথা রয়েছে মুখ্যমন্ত্রী। ফলে একেবারে শেষমুহূর্তের প্রস্তুতি বক্সায়। একেবারে সাজো সাজো রব সেখানে। 

কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “ঐতিহাসিক মুহুর্তের সাক্ষি থাকছি। আমরা বাঘ আনছি। এই রাজ্যে সুন্দরবন ও বক্সা টাইগার রিজার্ভ দুই বনাঞ্চলেই টাইগার টুরিজম হবে। এই এলাকায় পর্যটন বৃদ্ধি পাবে।”

তবে রেডিও কলার ঠিকঠাক না থাকায় বৃহস্পতিবার ফের বাঘিনিকে ঘুমপাড়ানি গুলি করে অজ্ঞান করা হয় বক্সাতে। এই প্রসঙ্গে বনমন্ত্রী মনোজ ওরাওঁ ওইদিন জানান, “রেডিও কলারটা ঠিক না থাকায় বাঘিনিকে হাল্কা ঘুমপাড়ানি গুলি করে কাবু করা হয়। রেডিও কলার ঠিক করে দেওয়া হয়েছে। বাঘিনির জ্ঞানও ফিরে এসেছে। সম্পূর্ণ সুস্থ আছে। তবে শুক্রবার আমরা আর ওকে কোন রকম চাপ দেব না। এনক্লোজারের দরজাটা শুধু খুলে রাখা হবে। ওর যখন খুশি তখন এনক্লোজার থেকে বের হবে।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এদিকে, বৃহস্পতিবার বক্সা টাইগার রিজার্ভে পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব। সেখানে পৌঁছেই কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “ঐতিহাসিক মুহুর্তের সাক্ষি থাকছি। আমরা বাঘ আনছি। এই রাজ্যে সুন্দরবন ও বক্সা টাইগার রিজার্ভ দুই বনাঞ্চলেই টাইগার টুরিজম হবে। এই এলাকায় পর্যটন বৃদ্ধি পাবে।” শুক্রবার সকালে এখান থেকেই জঙ্গলের ভিতর বাঘিনিকে ছাড়ার স্থানে পৌঁছাবেন কেন্দ্রীয় মন্ত্রী। ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্যের বনমন্ত্রী মনোজ ওরাওঁ ও হাতে গোনা কয়েকজন ভিভিআইপি। বাঘ ছাড়ার বড় অনুষ্ঠানে হবে আলিপুরদুয়ার শহরের প্যারেড গ্রাউন্ডে। সেখানে লাইভ ভিডিও-র মাধ্যমে বাঘিনিকে মুক্ত করার ভিডিও সাধারন মানুষদের দেখানো হবে। প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠানে শামিল হবেন মন্ত্রী, আমলারা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.