অর্ণব আইচ: এক সপ্তাহের মধ্যে ময়দানে স্টোনম্যানের কায়দায় মহিলাকে খুনের কিনারা করল পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে একজনকে। তদন্তকারীরা জানিয়েছেন, জেরায় অপরাধ স্বীকার করেছে সে।
[শিশুচোর সন্দেহে ভবঘুরে মহিলাকে গণপিটুনি, রণক্ষেত্র টিকিয়াপাড়া]
গত মঙ্গলবার ময়দানে খুন হন এক অজ্ঞাত পরিচয় তরুণী। সেদিন রাতেই ইলিয়ট পার্কের কাছে রাগবি ময়দান থেকে তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, মহিলার পরনে ছিল সায়া, ব্লাউজ ও সোয়েটার। মাথায় ভারী কিছু দিয়ে আঘাতের চিহ্ন ছিল। মৃত মহিলার পরিচয় জানতে কলকাতা-সহ রাজ্যের সবকটি থানায় ছবিও পাঠিয়ে দিয়েছেন লালবাজারের গোয়েন্দারা। বুধবার রাতে ওই মহিলাকে খুনের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছেন তদন্তকারীরা।
ধৃতের নাম মহম্মদ আলমগীর। কলকাতার গণেশচন্দ্র অ্যাভিনিউ থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, মৃত মহিলার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল আলমগীরের। ধর্মতলা চত্বরের ফুটপাতে প্রেমিকার সঙ্গে থাকত সে। আলমগীরের সন্দেহ হয়, অন্য কারও সঙ্গে সম্পর্ক জড়িয়েছেন ওই মহিলা। সেই আক্রোশে পাথর দিয়ে মাথা থেঁতলে তাকে খুন করে আলমগীর। জেরায় সে অপরাধ স্বীকারও করেছে বলে জানিয়েছেন তদন্তকারীরা। এর আগেও শহরের ফুটপাতে একই কায়দায় মাথা থেঁতলে খুন করা হয়েছিল বছর দুয়েকের এক শিশুকে। বাবুঘাটের কাছে একটি নর্দমা থেকে উদ্ধার হয়েছিল দেহ। তদন্তে নেমে মৃতের সৎ বাবাকে গ্রেপ্তার করে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, পারিবারিক অশান্তির কারণে ঘুমন্ত অবস্থায় শিশুটিকে খুন করেছে তার সৎ বাবাই।
[ শুরু হবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর পথ চলা, ভাড়া কত জানেন?]
সর্বশেষ খবর
-
তাইল্যান্ড-কলকাতা মাদক চালান! পর্যটক সেজে মারাত্মক ‘মলি’ পাচারে এসে গ্রেপ্তার দুই বিদেশিনী
-
দিনেদুপুরে যুবককে গাড়িতে তুলে চম্পট! সল্টলেকে ‘ফিল্মি কায়দা’য় অপহরণের কিনারা পুলিশের
-
‘ছাত্রক্ষোভ রাজনৈতিক ফায়দা তোলার হাতিয়ার’, রাহুল গান্ধীকে তোপ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর
-
স্বাস্থ্য ভবনে পদোন্নতির ঝড়, মুখ্যমন্ত্রীর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের বড় প্রমোশন
-
দায়িত্ব নিয়েছিলেন ১৮ দিন আগে, কামারহাটি পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা লকেটের দাদার