সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঠানকোটের মতো ফের হামলা চালানোর ছক কষছে আইএসআই এবং ইন্ডিয়ান মুজাহিদিন৷ বুধবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা জানিয়েছে এই সতর্কবার্তা৷ গোয়েন্দা দফতরের তরফে ১৮ মে এই মর্মে একটি রিপোর্ট পাঞ্জাব সরকারের কাছে পাঠানো হয়েছে৷ যেখানে বলা হয়েছে জইশ-ই-মহম্মদ, ইন্ডিয়ান মুজাহিদিন-সহ বেশ কয়েকটি জঙ্গি সংগঠন একযোগে হামলা চালানোর ছক কষেছে৷
যেভাবে এর আগে পাঠানকোটে সেনাদের ছদ্মবেশে ঢুকে হামলা চালিয়েছিল জঙ্গিরা, ঠিক একই কায়দায় এবারেও হামলার ছক তৈরি করা হয়েছে৷ গোয়েন্দা রিপোর্টে সতর্ক করে বলা হয়েছে, ইতিমধ্যেই কয়েকজন জঙ্গি ছদ্মবেশে সীমান্ত টপকে থাকতে পারে৷ এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বলা হয়েছে পঞ্জাব পুলিশকে৷
কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার এই রিপোর্ট পাওয়ার পরই পাঞ্জাব পুলিশ সীমান্তবর্তী প্রতিটি এলাকায় নজরদারি আরও জোরালো করেছে৷ এদিন পাঞ্জাব পুলিশের তরফে জানানো হয়েছে, যে কোনওরকম নাশকতা মোকাবিলা করতে তৈরি তাঁরা৷ এমনিতেই পাঠানকোটের হামলার পর থেকে সেনাছাউনির নিরাপত্তা কয়েকগুণ বেড়ে গিয়েছে৷ তাও বাড়তি সতর্কতার জন্য প্রতিমুহূর্তের পরিস্থিতির খবরাখবর সেনাবাহিনীর সঙ্গে আলোচনা করা হচ্ছে৷
সর্বশেষ খবর
-
তাইল্যান্ড-কলকাতা মাদক চালান! পর্যটক সেজে মারাত্মক ‘মলি’ পাচারে এসে গ্রেপ্তার দুই বিদেশিনী
-
দিনেদুপুরে যুবককে গাড়িতে তুলে চম্পট! সল্টলেকে ‘ফিল্মি কায়দা’য় অপহরণের কিনারা পুলিশের
-
‘ছাত্রক্ষোভ রাজনৈতিক ফায়দা তোলার হাতিয়ার’, রাহুল গান্ধীকে তোপ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর
-
স্বাস্থ্য ভবনে পদোন্নতির ঝড়, মুখ্যমন্ত্রীর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের বড় প্রমোশন
-
দায়িত্ব নিয়েছিলেন ১৮ দিন আগে, কামারহাটি পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা লকেটের দাদার