অংশুপ্রতিম পাল, খড়গপুর: ভোটের মুখে স্বমেজাজে মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। বললেন, “আমার থেকে বড় গুন্ডা আর কেউ নেই।” সাংসদের এই মন্তব্যে জোর বিতর্ক। পালটা দিল তৃণমূল।
ঘটনার সূত্রপাত দিন কয়েক আগে। দিলীপ ঘোষকে লক্ষ্য করে করে চোর স্লোগান তোলেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। আজ অর্থাৎ বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতনের ঘোলায় মোড়ে চা চক্রে তারই পালটা দিলেন দিলীপ ঘোষ। তৃণমূলকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন। চা চক্র শেষে সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ ঘোষ। সেখানেই ওঠে প্রার্থী প্রসঙ্গ। প্রথম দফায় নাম মেদিনীপুর লোকসভা আসনের বিজেপি প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। সেবিষয়ে অসন্তোষের কোনও কারণ নেই বলেই জানান দিলীপ।
[আরও পড়ুন: অভিষেকের চ্যালেঞ্জ গ্রহণ বিজেপির, ময়দানে নামার সময় জানিয়ে দিলেন তৃণমূলের ‘সেনাপতি’]
এর পরই তৃণমূলকে নিশানা করেন দিলীপ। সাফ জানান তৃণমূলের উপর তাঁর ক্ষোভের কথা। বলেন, “তৃণমূলের পুরনো লোকগুলো জানে আমার ওদের উপর রাগ। এখানে যত দাদাগিরি ছিল তা বন্ধ করেছি। আগামী দিনেও বন্ধ করব। ওনারা যদি মনে করেন দাদাগিরি করে ভোট করবেন, গুন্ডামি করবেন। তাহলে জেনে রাখুন, দিলীপ ঘোষের থেকে বড় গুন্ডা আর কেউ নেই।” পালটা দিয়েছে তৃণমূল।
[আরও পড়ুন: ‘বিজেপিতে ফিরছি, লাইনে আরও বড় নেতা’, বিস্ফোরক দাবি ‘গেরুয়া’ অর্জুনের]
সর্বশেষ খবর
-
তাইল্যান্ড-কলকাতা মাদক চালান! পর্যটক সেজে মারাত্মক ‘মলি’ পাচারে এসে গ্রেপ্তার দুই বিদেশিনী
-
দিনেদুপুরে যুবককে গাড়িতে তুলে চম্পট! সল্টলেকে ‘ফিল্মি কায়দা’য় অপহরণের কিনারা পুলিশের
-
‘ছাত্রক্ষোভ রাজনৈতিক ফায়দা তোলার হাতিয়ার’, রাহুল গান্ধীকে তোপ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর
-
স্বাস্থ্য ভবনে পদোন্নতির ঝড়, মুখ্যমন্ত্রীর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের বড় প্রমোশন
-
দায়িত্ব নিয়েছিলেন ১৮ দিন আগে, কামারহাটি পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা লকেটের দাদার