Sandeshkhali

তৃণমূলের মঞ্চে সন্দেশখালির প্রতিবাদীরা, বদলাচ্ছে সমীকরণ?

রাগ-অভিমান ক্ষোভ ভুলে তৃণমূলের মঞ্চে সন্দেশখালির প্রতিবাদীরা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৩, ২০২৪, ২১:১৬

options
link
তৃণমূলের মঞ্চে সন্দেশখালির প্রতিবাদীরা, বদলাচ্ছে সমীকরণ?
নিজস্ব চিত্র

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শাহজাহান-উত্তমকে বহিষ্কার করেছে দল। শিবু বন্দি আইনের ফাঁদে। তৃণমূল প্রার্থীর সঙ্গে মঞ্চে প্রতিবাদীরা। আশ্বাস পেয়ে খুশি সন্দেশখালির মানুষ। শান্তির ছবি সুন্দরবনের দ্বীপ অঞ্চলে। সময় যতই যাচ্ছে সন্দেশখালির ছবি ততই পালটাচ্ছে। রাগ-অভিমান ক্ষোভ ভুলে তাই তৃণমূলের মঞ্চে সন্দেশখালির প্রতিবাদীরা।

Advertisement

বসিরহাট লোকসভার সন্দেশখালির নারী নির্যাতন ও জমি দখলের বিরুদ্ধে মানুষের প্রতিবাদ ও আন্দোলন দেখেছে গোটা দেশ। চলতি বছরের ৫ জানুয়ারি ইডি হামলার পর থেকে স্থানীয় মহিলা থেকে শুরু করে পুরুষরা বার বার ক্ষোভ উগরে দিয়েছিলেন শাসকদলের নেতাদের বিরুদ্ধে। বিশেষ করে তিন নেতা শেখ শাহজাহান, শিবপ্রসাদ হাজরা ও উত্তম সর্দারদের বিরুদ্ধেই তাঁদের ক্ষোভ ছিল। শেষ পর্যন্ত রাজ‍্য পুলিশের হাতে গ্রেপ্তার হয় শেখ শাহজাহান। তিনি বর্তমানে ইডি হেফাজতে। বাকি দুই নেতা শিবপ্রসাদ ও উত্তমও শ্রীঘরে। সূত্রের খবর, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইতিমধ্যে শাহজাহানকে তাঁর দুই ঘনিষ্ঠ শিবু ও উত্তমের সামনে বসিয়ে জেরা করতে চাইছে।

Advertisement

[আরও পড়ুন: চিনের আগ্রাসনের সাক্ষী মেষপালকরা, লাদাখবাসীর গতিবিধিতে বেড়ি]

এককথায় বলা যেতে পারে যে, সন্দেশখালির বিস্তীর্ণ এলাকার সাধারণ মানুষের দাবি পূরণ হয়েছে। তারই মধ্যে সন্দেশখালির প্রতিবাদীরা বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলামের সঙ্গে দলীয় মঞ্চে গিয়ে দেখা করলেন। পাশাপাশি তৃণমূলের বসিরহাট সাংগঠনিক জেলার চেয়ারম্যান সরোজ বন্দ্যোপাধ্যায় ও সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো-সহ একাধিক নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন সন্দেশখালির ‘প্রতিবাদী’রা। তৃণমূল প্রার্থী-সহ একাধিক নেতার সঙ্গে কথা বলে রীতিমতো খুশি তারা। ‘প্রতিবাদী’দের বক্তব‍্য, “আমাদের আন্দোলন ও প্রতিবাদ ছিল ওই তিন নেতার বিরুদ্ধে। তারা জেলে আছে, শাস্তি পাচ্ছে। সন্দেশখালিতে শান্তি ফিরেছে। তাতেই আমরা খুশি। আগেও তৃণমূল করতাম, বর্তমানেও করি। ভবিষ্যতেও করব। আমাদের তৃণমূলের প্রতি কোনও ক্ষোভ নেই।”

Advertisement

[আরও পড়ুন: ‘অপরাধের রেকর্ড থাকলে ৩ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করুন’, রাজ্যে এসেই ‘দাবাং’ কমিশনের পর্যবেক্ষক]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.