সুকুমার সরকার, ঢাকা: কর্মসূত্রে ছেলে থাকেন বাড়ি থেকে অনেক দূরে৷ পুত্রবধূ একা থাকেন বাড়িতে৷ সেই সুযোগে প্রাণনাশের হুমকি দিয়ে একটানা ৩৮দিন ধরে মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল শ্বশুরের বিরুদ্ধে৷ ঢাকার শরিয়তপুর জেলার সখিপুরের ঘটনা৷ বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ নির্যাতিতা৷ ওই মহিলার অভিযোগের ভিত্তিতে তার শ্বশুরকে গ্রেপ্তার করা হয়েছে৷
[ আরও পড়ুন: ধর্ষণের ঘটনা রুখতে পুরুষদের এগিয়ে আসার আহ্বান শেখ হাসিনার]
২০১৭ সালে অভিযুক্ত গিয়াসউদ্দিন ঢালির ছেলের সঙ্গে নির্যাতিতার সম্বন্ধ করে বিয়ে হয়৷ কর্মসূত্রে ওই মহিলার স্বামী ঢাকায় থাকতেন৷ মাঝেমধ্যেই স্বামী ঢাকা থেকে বাড়ি ফিরতেন৷ স্বামী না থাকাকালীন শ্বশুর, শাশুড়ি এবং দেওরের সঙ্গে একই ঘরে ঘুমোতেন ওই গৃহবধূ৷ অভিযোগ, গত ২৮ মে খুনের হুমকি দিয়ে তাঁকে প্রথমবার ধর্ষণ করে শ্বশুর৷ তারপর থেকে ৬ জুলাই পর্যন্ত প্রতি রাতেই গৃহবধূকে ধর্ষণ করা হয়৷ গৃহবধূর আরও অভিযোগ, ধর্ষণের বিষয়টি জানাজানি হলে খুন করা হবে বলেও হুমকি দিয়েছিল শ্বশুর৷ তাই ভয়ে কাউকে কিছু জানাননি ওই তরুণী৷
[ আরও পড়ুন: কিশোরদের মধ্যে বাড়ছে অপরাধের প্রবণতা, বাংলাদেশে তৈরি হচ্ছে গ্যাং]
তবে দিন যত এগোচ্ছিল ততই যেন অসহ্য হয়ে উঠছিল শ্বশুরের অত্যাচার৷ তাই বাধ্য হয়ে রবিবার সখিপুর থানার পুলিশ আধিকারিকদের দ্বারস্থ হন নির্যাতিতা৷ সেখানেই শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ জানান তিনি৷ এ প্রসঙ্গে সখিপুরের থানার ওসি এনামুল হক বলেন, ‘‘গৃহবধূর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শ্বশুর গিয়াসউদ্দিন ঢালিকে গ্রেপ্তার করা হয়েছে৷ মহিলার শারীরিক পরীক্ষাও করা হয়েছে৷ নির্যাতিতার গোপন জবানবন্দিও নেওয়া হয়েছে৷’’ গৃহবধূর শাশুড়ি, দেওর এবং স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷
[ আরও পড়ুন: বাংলাদেশে ক্রমশ বাড়ছে শিশু ধর্ষণের ঘটনা, দু’মাসে দায়ের ৩৯৯টি অভিযোগ]
যত দিন যাচ্ছে, বাংলাদেশে ততই বাড়ছে ধর্ষণের মতো ঘটনা৷ বারবার শিরোনামে আসা এই ঘটনাগুলির জেরে নারীসুরক্ষা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে৷ বিষয়টি নিয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও৷ ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধ রুখতে পুরুষদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি৷
সর্বশেষ খবর
-
সর্বোচ্চ গোলের রেকর্ড ভাঙার পরই মেসিকে ফোন ক্লোজের, কী কথা হল দুই কিংবদন্তির?
-
বিয়ের ৫ মাসেই মা! ছেলে হল না মেয়ে? কটাক্ষ-সমালোচনার মাঝে খোলসা করলেন ‘বিতর্কিত’ সুস্মিতা
-
মীর আউট, প্রকাশ ইন, প্রদেশ কংগ্রেসের পর্যবেক্ষক বদলে শক্তি বাড়ল শুভঙ্কর লবির!
-
নিউটাউনে আদানির হাসপাতালে গরিবদের জন্য বিশেষ পরিষেবা! ভূমিপুজো কবে? জানালেন মুখ্যমন্ত্রী
-
খুনে অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মন, ফাইল খুলতেই একযোগে তল্লাশি সিট-এসটিএফ-ফরেন্সিকের