শুক্রবার সন্ধ্যায় ঢাকার পাক হাইকমিশনারের বাড়িতে আগুনের খবরে তুমুল শোরগোল ছড়িয়েছিল। আর গভীর রাতে ঢাকার শাহজালাল বিমানবন্দরে যাত্রী লাউঞ্জে অগ্নিকাণ্ড ঘটে। জানানো হয়, বিদ্যুৎ বিভ্রাট থেকে আগুন ছড়িয়েছে। তবে যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। একদিনে ধারাবাহিক ঘটনার জেরে ফের অশান্তি আশঙ্কায় কাঁপছে বাংলাদেশ। বাড়ছে বোমাতঙ্কও। এই অবস্থায় বাড়তি সতর্কতা অবলম্বন করেছে পুলিশ। শুক্রবার রাতে ঢাকার অভিজাত গুলশানের একটি রেস্তরাঁয় জমায়েত করায় আওয়ামি লিগের ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ঢাকায় ঝটিকা মিছিলের পরিকল্পনা নিয়ে তাঁরা সেখানে গোপন বৈঠকে মিলিত হয়েছিল।
আরও পড়ুন:
সারাদেশে বোমা হামলার আশঙ্কায় পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এর মাঝেই শুক্রবার গভীর রাতে ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরের বলাকা লাউঞ্জে আগুন লাগার খবর পাওয়া যায়। বলা হয়েছে, যাত্রীদের বহির্গমন লাউঞ্জ বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত। বিমানবন্দরে এমন নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে বলা হয়েছে, আন্তর্জাতিক অসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) নিরাপত্তা অডিট সফলভাবে সম্পন্ন করতে দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা দরকার। পাশাপাশি ভিআইপি ও সিআইপিসহ সব যাত্রীর জন্য অভিন্ন নিরাপত্তা প্রোটোকল অনুসরণ এবং বিমানবন্দর এলাকায় অননুমোদিত ড্রোন ওড়ানো রোধে অ্যান্টি-ড্রোন সিস্টেম স্থাপনের উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সারা দেশে সম্ভাব্য বোমা হামলার আশঙ্কার কথা উল্লেখ করে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে। বলা হচ্ছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে এমন নির্দেশ দেয় পুলিশ সদর দপ্তর। ওই বার্তায় বলা হয়, প্রতিটি জেলায় রাতের চেকপোস্ট, টহল ও মোবাইল ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। একইসঙ্গে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হবে।
বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম জানান, আইসিএও অডিটের ফলাফলের সঙ্গে দেশের ভাবমূর্তি সরাসরি জড়িত। তাই সম্ভাব্য পর্যবেক্ষণগুলির বিষয়ে পূর্ণ প্রস্তুতি ও আন্তর্জাতিক মানদণ্ড নিশ্চিত করতে হবে। নিরাপত্তার ক্ষেত্রে ভিআইপি বা সাধারণ যাত্রী ভেদে কোনও ছাড় দেওয়া হবে না এবং সবার জন্য একই নিয়ম প্রযোজ্য হবে বলে তিনি স্পষ্ট করেন। প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত জানান, বিমানবন্দর এলাকার আকাশসীমা সুরক্ষায় অ্যান্টি-ড্রোন সিস্টেম স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে এবং নিরাপত্তা সরঞ্জাম ও স্ক্যানারের পর্যাপ্ত মজুত রাখায় বিশেষ জোর দেওয়া হচ্ছে।
এদিকে সারা দেশে সম্ভাব্য বোমা হামলার আশঙ্কার কথা উল্লেখ করে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে। বলা হচ্ছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে এমন নির্দেশ দেয় পুলিশ সদর দপ্তর। ওই বার্তায় বলা হয়, প্রতিটি জেলায় রাতের চেকপোস্ট, টহল ও মোবাইল ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। একইসঙ্গে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হবে।
গোয়েন্দা তথ্য অনুযায়ী, সারা দেশে বোমা হামলা-সহ নাশকতার আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে বাহিনীর সদস্যদের সতর্ক করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খন্দকার রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘‘বিভিন্ন সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ সদস্যদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়।” এবার গোয়েন্দা তথ্য বলছে, বোমা হামলাসহ নাশকতা সৃষ্টি করতে পারে উগ্রবাদী সংগঠন বা দুষ্কৃতীরা। সেজন্য সবাইকে সতর্ক করা হয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মাথার দাম ১ কোটি, বঙ্গেই গা ঢাকা! মদনকে জেরায় মাওবাদী নেতা আকাশের তথ্য পেল পুলিশ
-
ভবানীপুরে বিজেপি কর্মীকে মারধর, মাকে শ্লীলতাহানি! পুলিশের জালে তৃণমূল নেতা
-
‘টোটো অবৈধ, এ বার ই-রিকশা’, ঘোষণা পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
-
বিচ্যুতি দেখলেই ‘অ্যাকশন’, ‘তোলাবাজ’ ধরতে জেলা পর্যবেক্ষকদের গুরুদায়িত্ব শমীকের!
-
যশের দ্বৈত চরিত্রে ঘায়েল দর্শক, ‘টক্সিক’-এর ট্রেলারে উঠে এল নয়ের দশকের অন্ধকার জগৎ