সুকুমার সরকার, ঢাকা: ঢাকার ইডেন মহিলা কলেজে ছাত্রলিগের দুই গোষ্ঠীর সংঘর্ষের জেরে এক নেত্রীকে কোপানোর অভিযোগ উঠল আরেক নেত্রীর বিরুদ্ধে। দু’দলের সংঘর্ষে জখম হয়েছেন আরও বেশ কয়েকজন। ঘটনার পর থেকেই কলেজ মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ।
জানা গিয়েছে, ছাত্রলিগের যুগ্ম আহ্বায়ক রূপার সুপারিশে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা হলের ২১৯ নম্বর ঘরে থাকতে শুরু করেন নাবিলা নামে একজন বহিরাগত। তাঁকে কেন্দ্র করেই হলের ছাত্রলিগের অন্য দলের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। অভিযোগ, এই ঘটনাকে কেন্দ্র করেই কয়েকজনকে মারধর ও সাবিকুন্নাহার তামান্না নামে একজনকে ছুরি দিয়ে কোপানোর অভিযোগ ওঠে রূপার বিরুদ্ধে। এরপর প্রতিশোধ নিতে অন্যদলের সদস্যরা রূপার দলের কর্মীদের ওপর পালটা হামলা চালায়। আহত হয় দু’পক্ষের বেশ কয়েকজন। পরে গোটা বিষয়টি জানিয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়।
ঘটনার পর থেকে ইডেন কলেজ গেটে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। এ বিষয়ে রূপা সাংবাদিকদের জানান, ‘আমি কোনও সমর্থক তৈরি করিনি। বঙ্গমাতা হলে আমার চার-পাঁচ জন কর্মীর উপর হামলা করা হয়েছে।’ অন্যদিকে ছাত্রলিগের অন্য গোষ্ঠীর আরেক নেতা আনজুমানারা অনুর দাবি, তিনি ক্যাম্পাসে ছিলেন না। এমনকি কাউকে মারধরের কথাও অস্বীকার করেন তিনি। পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনার তদন্ত করা হচ্ছে অভিযুক্তরা শাস্তি পাবে।
[আরও পড়ুন: চতুর্থবার বাংলাদেশে জাতীয় পুরস্কার পেলেন জয়া আহসান, সেরা অভিনেতা ফিরদৌস]
সর্বশেষ খবর
-
কাল হল প্রতিকূল আবহে শৃঙ্গজয়ের জেদ! নেপালে তুষারধসে মৃত্যু বাংলার পর্বতারোহীর
-
বালতি হাতে বাড়িতে ঢুকল কে? তারপরই তীব্র বিস্ফোরণ, কর্নাটকে মৃত একই পরিবারের ৬ জন
-
‘নিজে ড্রাইভ করে গড়িয়াহাটে শপিং করি,’ পুজো নিয়ে আড্ডায় দিতিপ্রিয়া
-
সিনেমা হলের মধ্যেই অবাধ যৌনতা! ‘প্রান্তিকে’ একী কাণ্ড, হুলস্থুল তেহট্টে
-
বিরাট সিদ্ধান্ত বিসিসিআইয়ের, ভারতীয় দলের কোচ হলেন বালাজি!