বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে ভারত-বাংলাদেশের মধ্যে চলছে চাপানউতর। এই পরিস্থিতিতে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন ঢাকার ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বললেন, “অতীত নিয়ে আটকে থাকলে উন্নয়নের দিকে এগিয়ে যাওয়া সম্ভব নয়।”
আরও পড়ুন:
মঙ্গলবার ঢাকায় সচিবালয়ে বাংলাদেশের পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান এবং প্রতিমন্ত্রী মির শাহ আলমের সঙ্গে বৈঠক করেন দীনেশ। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “বাংলাদেশ ও ভারতের মধ্যে ভালো সম্পর্ক কেবল সরকারকেন্দ্রিক নয়। এটি দুই দেশের জনগণের মধ্যেকার সম্পর্ক। এই সম্পর্কে অতীত নিয়ে আটকে থাকার কোনও সুযোগ নেই। তাহলে আমরা সুন্দর ভবিষ্যতের দিকে কীভাবে এগবো?” তিনি আরও বলেন, “দুই দেশের মধ্যে চ্যালেঞ্জ থাকবে। কিন্তু সে সব চ্যালেঞ্জ মাথায় রেখে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে।” সূত্রের খবর, উন্নয়নের লক্ষ্যে দুই দেশ কীভাবে মিলেমিশে কাজ করতে পারে, তা নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে।
বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি প্রসঙ্গে দীনেশ বলেন, “অভ্যন্তরীণ রাজনীতিতে কী হচ্ছে, তা নিয়ে তিনি কোনও মন্তব্য করতে চান না এবং করা উচিতও নয়। দেশের মানুষ ও সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নির্বাচিত সরকারই জনগণের জন্য কোনটি ভালো, তা বিবেচনা করবে।” দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করার উপর গুরুত্ব দিয়েছেন ভারতীয় হাইকমিশনার। তিনি বলেন, “জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক সবসময়ই গুরুত্বপূর্ণ। দুই দেশের নেওয়া সিদ্ধান্তের প্রভাব সাধারণ মানুষের উপর পড়ে। তাই সাধারণ মানুষের কল্যাণ নিশ্চিত করার দায়িত্ব দুই দেশের উপরই বর্তায়।”
সম্প্রতি খবর ছড়িয়েছিল, শীঘ্রই ভারত সফরে আসতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। কিন্তু সেই জল্পনা উড়িয়ে দেন সে দেশের বিদেশমন্ত্রকের আধিকারিক এ কে এম শহিদুল করিম। তিনি বলেন, “প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য উপযুক্ত পরিবেশ প্রয়োজন। সেটা হচ্ছে কিনা আমরা আপাতত সেদিকে নজর রাখছি। তাই বলতে চাই, শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য ভারতের কাছে যে আবেদন করেছি, সেই নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিক ভারত।” এখানেই শেষ নয়, ওসমান হাদি খুনে দুই অভিযুক্তকেও দ্রুত প্রত্যর্পণ করুক ভারত, চাইছে ঢাকা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মূলস্রোতের স্কুলে পড়বে দিব্যাঙ্গ শিশুরাও! পরিকাঠামো উন্নয়নে নজর রাজ্যের
-
ষষ্ঠ বিদেশি সই করিয়ে ফেলল ইস্টবেঙ্গল, এক বছরের জন্য লাল-হলুদে আইভোরি কোস্টের স্ট্রাইকার
-
ফুচকার লোভ দেখিয়ে নাবালিকাকে ‘ব্যাড টাচ’! গ্রেপ্তার প্রতিবেশী ‘দাদু’, উত্তরপাড়ায় হুলস্থুল
-
চূড়ান্ত হয়ে গেল কলকাতা লিগের ডার্বির দিনক্ষণ, বারাসতে মুখোমুখি হবে মোহন-ইস্ট
-
বুধে বালুরঘাটে সুকান্তের বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন মুখ্যমন্ত্রী, মেনুতে থাকছে কোন বিশেষ মাছ?