বাংলাদেশ সেনাবাহিনীতে ভয়াবহ দুর্ঘটনা। বিশেষ মহড়া চলাকালীন একটি ট্যাঙ্কে বিস্ফোরণের ঘটনা ঘটে। জানা গিয়েছে, ওই ট্যাঙ্কটি ‘মেড ইন চায়না’র। ঘটনায় দুই জওয়ানের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। তবে কীভাবে এই বিস্ফোরণ তা এখনও স্পষ্ট নয়। প্রযুক্তিগত কোনও সমস্যা ছিল কি না, স্পষ্ট নয়। ইতিমধ্যে বিস্ফোরণের একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। যা এক কথায় ভয়াবহ। যদিও ভাইরাল হওয়া ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল।
আরও পড়ুন:
বাংলাদেশ সেনা বাহিনীর তরফে একটি বার্তা দেওয়া হয়েছে। যেখানে দাবি করা হয়েছে, মহড়া চলাকালে ট্যাঙ্ক থেকে গোলা ছোড়ার সময় দুর্ঘটনাটি ঘটে।
বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, চট্টগ্রামে হাটহাজারি ফিল্ড ফায়ারিং রেঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ মহড়া চলছে। সেই সময় ‘টাইপ ৫৯ ‘ নামে একটি ট্যাঙ্কে প্রবল বিস্ফোরণ ঘটে। একেবারেই চিনা প্রযুক্তিতে তৈরি এই ট্যাঙ্ক। চিন থেকে সেটি আনা হয়েছিল। ভাইরাল ভিডিওতে বিস্ফোরণের মুহূর্তের পরিস্থিতি ধরা পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, চিনের তৈরি টাইপ ৫৯ ট্যাঙ্ক থেকে গোলা ছুড়তেই হঠাৎ করেই প্রবল বিস্ফোরণ। মুহূর্তে এক জওয়ান একেবারে ছিটকে যান। বিস্ফোরণের অভিঘাত এতটাই ছিল যে ওই জওয়ানের দেহ একেবারে ছিন্নভিন্ন হয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু বাঁচানো সম্ভব হয়নি।

জানা গিয়েছে, ট্যাঙ্কের ভিতরে আরও এক জওয়ান ছিলেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। তবে কীভাবে বিস্ফোরণ তা এখনও স্পষ্ট নয়। তবে বাংলাদেশ সেনা বাহিনীর তরফে একটি বার্তা দেওয়া হয়েছে। যেখানে দাবি করা হয়েছে, মহড়া চলাকালে ট্যাঙ্ক থেকে গোলা ছোড়ার সময় দুর্ঘটনাটি ঘটে।
Bangladesh Army’s Chinese-origin Type 59 tank reportedly exploded during a firing exercise, killing 2 crew members and injuring an officer.
Made in China. Used in Bangladesh. Deadly outcome. pic.twitter.com/Gn0FRx5ul4
— Shadow IND (@ShadowIND_IN) September 9, 2026
বলে রাখা প্রয়োজন, বাংলাদেশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে ফোর্সেস গোল ২০৩০ প্রোগ্রাম শুরু করেছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী পদে বসেই চিন সফরে গিয়েছিলেন তারেক রহমান। সেই সময় চিনা প্রযুক্তিতে তৈরি J-10CE যুদ্ধবিমান কেনার বিষয়ে চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তিনি বৈঠক করেন বলে খবর। এমনকী সেই আলোচনা সফল হয়েছে বলেও খবর। কিন্তু যেভাবে মহড়া চলাকালীন ট্যাঙ্কে বিস্ফোরণের ঘটনা ঘটল, তাতে ফের একবার প্রশ্নের মুখে চিনা প্রযুক্তি।
সর্বশেষ খবর
-
ড্রাগন-হাতির ট্যাঙ্গো চাইছে বেজিং! সীমান্ত বিতর্কের মাঝেই কলকাতায় চিনা দূতের মুখে মৈত্রীর বার্তা
-
তিন বছর পর দেশে আইপিএল নিলাম, কোন শহরে, জানিয়ে দিল বিসিসিআই
-
হাঁটুর বয়সি নায়িকার সঙ্গে মামাশ্বশুর গোবিন্দার প্রেম! ‘ঘরভাঙানিদের তোল্লাই দেবেন না’, খোঁচা কাশ্মীরার
-
চাই গম্ভীরের উত্তরসূরি! এবার ঋষভদের কোচিং করাবেন লক্ষ্মীরতন, জাতীয় দলে ডাক আসবে?
-
এক ভাইপোকে সরিয়ে আরেক ভাইপোকে গুরুদায়িত্ব, মায়াবতী বলছেন, ‘এটা তো পরিবারতন্ত্র নয়’