সুকুমার সরকার, ঢাকা: সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে গেলে লাইন যে দিতে হবে তা আর কে না জানেন। তাতে অবাক হওয়ার মতো কিছুই নেই। কিন্তু আমজনতার মতো কোনও দেশের প্রধানমন্ত্রীর ক্ষেত্রেও কি একই নিয়ম প্রযোজ্য? এ প্রশ্নের উত্তর যে না হবে, সে-ও স্বাভাবিক। কিন্তু সকলকে অবাক করে দিয়ে সেই নিয়মই বদলে দিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর পাঁচজনের মতো লাইন দাঁড়িয়ে হাসপাতালে চোখের চিকিৎসকের সঙ্গে দেখা করলেন তিনি।
[আরও পড়ুন: বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়ছে ভারতের, আরও উন্নয়নের আশা]
বৃহস্পতিবার সকালে ঢাকার শের-ই-বাংলা নগরের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে যান শেখ হাসিনা। সবাইকে অবাক করে দিয়ে লাইনে দাঁড়িয়ে পড়েন। আমজনতার মতোই দশ টাকা দিয়ে টিকিট কেটে নেন তিনি। এরপরই চক্ষু বিশেষজ্ঞের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের বিশেষজ্ঞ চিকিৎসক প্রধানমন্ত্রীর চিকিৎসা করেন। চোখ দেখানোর পর প্রধানমন্ত্রী হাসপাতালের বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।
[আরও পড়ুন: রাজাকারদের তালিকা তৈরির কাজ শুরু করল হাসিনা সরকার]
চিকিৎসক ও নার্সদের পরিষেবার প্রশংসা করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। তবে এই প্রথম নয়। এর আগেও বেশ কয়েকটি সরকারি হাসপাতালে সাধারণ রোগীর মতো লাইনে দাঁড়িয়ে চিকিৎসা করিয়েছেন শেখ হাসিনা। গত এপ্রিলে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটেই একইভাবে চোখের চিকিৎসা করিয়েছিলেন তিনি। এছাড়া গাজিপুরে মায়ের নামে প্রতিষ্ঠিত শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে স্বাস্থ্য পরীক্ষা করান বাংলাদেশের প্রধানমন্ত্রী।
সর্বশেষ খবর
-
রাতেও ভাঙড়ে উত্তেজনা, কলেজ-থানার বাইরে বিক্ষোভে এসএফআই-আইএসএফ, নামল পুলিশ-র্যাফ
-
মঙ্গলে একগুচ্ছ কর্মসূচি নিয়ে উত্তরে মুখ্যমন্ত্রী, ২ হস্তী শাবকের নামও দেবেন শুভেন্দু
-
৩ বিচারপতির সই জাল করে ভুয়ো প্যানেল, হাই কোর্টে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ!
-
‘সিএনএন’-সহ ৩ সংবাদমাধ্যমে নিষেধাজ্ঞা! প্রতিবাদে ট্রাম্পের কভারেজ বন্ধ ৪ বড় মার্কিন নেটওয়ার্কের
-
বিহারে কিশোরীর শ্লীলতাহানির ঘটনায় সিট গঠন, গ্রেপ্তার ৩, নিন্দায় সরব মমতা