বাংলাদেশে গুলির লড়াই, খতম ৩ রোহিঙ্গা মাদক পাচারকারী

মায়ানমার থেকে বাংলাদেশে নিষিদ্ধ মাদক নিয়ে অনুপ্রবেশের চেষ্টা করছিল তারা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৮, ২০১৯, ১২:০৮

options
link
বাংলাদেশে গুলির লড়াই, খতম ৩ রোহিঙ্গা মাদক পাচারকারী

সুকুমার সরকার, ঢাকা: মাদক বিরোধী অভিযানে ফের বড়সড় সাফল্য পেল বাংলাদেশ। নিরাপত্তারক্ষীদের গুলিতে শুক্রবার ভোরে নিকেশ হয়েছে তিন মাদক পাচারকারী। মায়ানমার থেকে বাংলাদেশে নিষিদ্ধ মাদক নিয়ে অনুপ্রবেশের চেষ্টা করছিল তারা।

Advertisement

[আরও পড়ুন: নজিরবিহীন সিদ্ধান্ত ‘ডাকসু’র, ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ধর্মভিত্তিক ছাত্র রাজনীতি]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পুলিশ সূত্রে খবর, এদিন কক্সবাজারের টেকনাফ উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে সংঘর্ষে জড়ায় পাচারকারীরা। মায়ানমার থেকে টেকনাফ উপজেলার হ্নীলা জালিয়াপাড়া সংলগ্ন নাফ নদী হয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল বস কয়েকজন রোহিঙ্গা মাদক পাচারকারী। তখনই তাদের দেখতে পায় সীমান্তরক্ষীরা। দুষ্কৃতীদের পাকড়াও করতে গেলে গুলি চলতে শুরু করে তারা। পালটা হামলা চালায় নিরাপত্তারক্ষীরাও। বেশ কিছুক্ষণ চলা গুলির লড়াইয়ের পর নিকেশ হয় তিন পাচারকারী। তবে পালিয়ে যেতে সক্ষম হয়ছে বেশ কয়েকজন। এর আগে বৃহস্পতিবারও ময়মনসিংহ জেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে গুলিযুদ্ধে নিহত হয় আব্দুল করিম নামের এক মাদক বিক্রেতা।

Advertisement

গত বছরের মে মাসের ১৪ তারিখ থেকেই মাদক পাচারকারীদের বিরুদ্ধে দেশজুড়ে অভিযান শুরু করে এলিট বাহিনী ব়্যাব। রাজধানী ঢাকা-সহ একাধিক জেলায় লাগাতার হানায় নিকেশ হয় শতাধিক সন্দেহভাজন মাদক পাচারকারী। তবে, সরকারের এই পদক্ষেপের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি। তাদের অভিযোগ, চলতি বছরের শেষেই বাংলাদেশে সাধারণ নির্বাচন। তার আগেই পাচারকারীদের বিরুদ্ধে অভিযানের নামে সন্ত্রাস চালাচ্ছে আওয়ামি লিগ সরকার।

[আরও পড়ুন: ভোজনরসিক বাঙালির জন্য সুখবর, পুজোয় কলকাতার বাজার কাঁপাবে পদ্মার ইলিশ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.