স্বপ্নের বাড়িতে গৃহপ্রবেশ। তার আগে গঙ্গার জল আনতে গিয়েছিলেন দু’বোন। স্নান করার সময় জলের টানে টাল সামলাতে না পেরে তলিয়ে গেলেন তাঁরা। বৃহস্পতিবার সকাল নাগাদ ঘটনাটি ঘটেছে বারাকপুরে মঙ্গল পান্ডে ঘাটে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
আরও পড়ুন:
মৃত দুই বোনের নাম আচল ঠাকুর (২০) ও কোমল ঠাকুর (১৮)। শুক্রবার বাড়িতে গৃহপ্রবেশের পুজো। এ দিন বৃহস্পতিবার বাড়ির পুজোর জন্য গঙ্গা জল ও মাটি নিতে আসেন তাঁরা। পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, তাঁরা জল ও মাটি নেওয়ার পাশাপাশি গঙ্গায় স্নান করতে নামেন। সেই সময় জোয়ারের টানে টাল সামলাতে না পেরে ভেসে যান। সঙ্গে জানানো হয় ডিজাস্টার ম্যানেজমেন্টের গ্রুপকে। দীর্ঘ তল্লাশির পর বারাকপুর অন্নপূর্ণা ঘাটের সামনে থেকে এক বোনকে উদ্ধার করা হয়। এখনও অন্য জনের খোঁজ মেলেনি।
পুজো উপলক্ষ্যে বাড়িতে আসা এক আত্মীয় বলেন, “পুজোয় বাড়িতে অনেকে এসেছে। আজকে মাটি ও জল আনতে আসে দু’বোন। সেই সময় জলের টানে তলিয়ে যায় তাঁরা।” সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানানো হলেও অনেক পরে উদ্ধারকার্য শুরু হয়েছে বলে অভিযোগ জানান ওই সদস্য। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
প্রশ্ন করবে জেন জি, উত্তর দেবেন মুখ্যমন্ত্রী! এবার নতুন প্রজন্মের সঙ্গে চা চক্রে বসবেন শুভেন্দু
-
শিল্ডে নর্থইস্টের বিরুদ্ধে শুরু থেকে ৬ বিদেশি খেলাবে মোহনবাগান, কেমন হবে প্রথম একাদশ?
-
বাংলাদেশের জঙ্গি সংগঠনের সঙ্গে প্রত্যক্ষ যোগ! এনআইএর জালে মসজিদের ইমাম
-
জন্মের আগেই মাধ্যমিক! কংগ্রেসের মামলা খারিজ হাই কোর্টে, স্বস্তি হাসিরানি রথের
-
অর্থনীতির গতি প্রত্যাশার চেয়ে শক্তিশালী! ভারসাম্য বজায় রাখাই আরবিআইয়ের চ্যালেঞ্জ