Advertisement
Advertisement
West Bengal Assembly Election

অশান্তিহীন নির্বাচন ভয়ের ভাঙড়ে, ভোট মিটতেই উদ্ধার হল তাজা বোমা

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বোমাগুলি ফাঁকা মাঠের মধ্যে লঙ্কা গাছ দিয়ে চাপা দেওয়া অবস্থায় উদ্ধার করা হয়। কে বা কারা কী উদ্দেশ্যে বোমা মজুত করে রেখেছিল তা তদন্ত করে দেখেছে পুলিশ।

Advertisement
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: এপ্রিল ৩০, ২০২৬, ১৫:২৮

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: এপ্রিল ৩০, ২০২৬, ১৫:২৮

options
link
অশান্তিহীন নির্বাচন ভয়ের ভাঙড়ে, ভোট মিটতেই উদ্ধার হল তাজা বোমা zoom
মোট ৭টি তাজা বোমা উদ্ধার হয়েছে। নিজস্ব ছবি।

ভোটের (West Bengal Assembly Election) দিন সেরকম কোনও অশান্তির ঘটনা শোনা যায়নি ভাঙড় থেকে। তবে ভোট মিটতেই এলাকা থেকে বোমা উদ্ধারের ঘটনা সামনে এল। বৃহস্পতিবার সকালে উত্তর কাশীপুর থানার ভোগালী ১ এলাকা থেকে বোমা উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে মোট ৭টি তাজা বোমা উদ্ধার হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বোমাগুলি ফাঁকা মাঠের মধ্যে লঙ্কা গাছ দিয়ে চাপা দেওয়া অবস্থায় উদ্ধার করা হয়। কে বা কারা কী উদ্দেশ্যে বোমা মজুত করে রেখেছিল তা তদন্ত করে দেখেছে পুলিশ।

ভাঙড়ে ভোটের সময় চেনা অশান্তির ছবি কার্যত বদলে গিয়েছে ছাব্বিশের দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনে। মোটের উপর শান্তিপূর্ণই কেটেছে ভোট। সাম্প্রতিক অতীতে ভোটের সময় এত শান্তিপূর্ণ ভাঙড় দেখা যায়নি। অশান্তি এড়াতে আগে থেকেই পদক্ষেপ করেছিল নির্বাচন কমিশন। বোমা উদ্ধার, বোমা তৈরি সংক্রান্ত সব মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয় এনআইএ-কে। সম্প্রতি ভাঙড়ে বোমা উদ্ধারের দুটি মামলার তদন্ত করছে এনআইএ। সেই সূত্রে গত কয়েকদিন ধরে ভাঙড়েই রয়েছে এনআইএ-র প্রতিনিধি দল। গতকাল ভোটের দিনও এই প্রতিনিধি দলকে রাস্তায় দেখা গিয়েছে। যদিও ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা না হলেও তদন্ত জারি রেখেছে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি।

Advertisement

রাজ্যে দ্বিতীয় দফা ভোটের (West Bengal Assembly Election) আগে ভাঙড়ে ৭৯টি তাজা বোমা উদ্ধার হয়েছিল। এই ঘটনায় তদন্ত করছে এনআইএ। প্রথমে ভাঙড় ডিভিশনের উত্তর কাশী থানায় এই সংক্রান্ত মামলা দায়ের করা হয়েছিল। পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশেই এই সংক্রান্ত মামলা নিজেদের হাতে নিয়েছে এনআইএ। রাজ্যে শান্তিপূর্ণ ভোট করতে কড়া অবস্থান নিয়েছিল নির্বাচন কমিশন। বোমা প্রস্তুতকারীদের গ্রেপ্তার করতে বিশেষ অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়। শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পশ্চিমবঙ্গ পুলিশকে এই নির্দেশ দেয় নির্বাচন কমিশন। পাশাপাশি জানানো হয়, বোমা তৈরির মামলা-সহ এই ধরনের সমস্ত মামলার তদন্ত করবে এনআইএ। ভাঙড়ের দুটি বোমা উদ্ধারের ঘটনাতেই এনআইএ-র দল রাজ্যে এসে তদন্ত শুরু করেছে। এবার ফের তাজা বোমা উদ্ধার করা হল উত্তর কাশীপুর থেকে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.