Bankura

প্রবল গতিতে বাইক চালানোই কাল! মর্মান্তিক দুর্ঘটনায় বাঁকুড়ায় মৃত্যু ৩ তরুণের, আশঙ্কাজনক আরও ২

রাস্তায় ছড়িয়েছিটিয়ে পড়ে তিন যুবক। আরও দুই যুবক রাস্তায় রক্তাক্ত অবস্থায় কাতড়াচ্ছেন! হাড়হিম করা ঘটনাটি বাঁকুড়ার জয়পুরে।

টিটুন মল্লিক
টিটুন মল্লিক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৬, ২০২৬, ১৭:২১

options
link
প্রবল গতিতে বাইক চালানোই কাল! মর্মান্তিক দুর্ঘটনায় বাঁকুড়ায় মৃত্যু ৩ তরুণের, আশঙ্কাজনক আরও ২
প্রতীকী ছবি।

রাস্তায় ছড়িয়েছিটিয়ে পড়ে তিন যুবক। আরও দুই যুবক রাস্তায় রক্তাক্ত অবস্থায় কাতড়াচ্ছেন! হাড়হিম করা ঘটনাটি বাঁকুড়ার (Bankura) জয়পুরে। দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে এই ঘটনা বলে মনে করছে পুলিশ। ঘটনায় তিন তরুণ মারা গিয়েছেন। জখমরা হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisement

শনিবার রাত সাড়ে ১০টা নাগাদ ওই দুর্ঘটনা ঘটেছে জয়পুর থানার সলদা গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুটি বাইক তীব্র গতিতে যাচ্ছিল। মুখোমুখি সেগুলির সংঘর্ষ হয়। একটি বাইকে তিনজন ও অন্যটিতে দু’জন ছিল। সংঘর্ষ এতটাই বেশি ছিল যে পাঁচজনই রাস্তায় ছিটকে পড়ে। বাইকটি দুটিও তুবড়ে রাস্তাতেই পড়েছিল। বিকট শব্দ শুনে ছুটে যায় স্থানীয়রা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

রক্তাক্ত পাঁচজনকে ওই অবস্থায় পড়ে থাকতে দেখে আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মধ্যে। খবর দেওয়া হয় পুলিশে। পাঁচজনকে উদ্ধার করে স্থানীয়রাই বিষ্ণুপুর হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকরা তিনজনকে মৃত বলে ঘোষণা করেন। মৃত তিনজনের পরিচয় রাতেই জানা যায়। মৃতরা হলেন, জয়পুরের বৈতল গ্রামের পল্লব সাঁতরা, সুপুর মেটে পাড়ার বাসিন্দা অনন্ত সাঁতরা ও উজ্জ্বল বায়েন। দুর্ঘটনাগ্রস্তদের প্রত্যেকেরই বয়স ১৯ থেকে ২৪ বছরের মধ্যে।

Advertisement

জখম দুই তরুণের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। রবিবার সকাল পর্যন্ত তাঁদের পরিচয় জানা যায়নি। ঘটনার কথা শুনে রাতেই হাসপাতাল ও দুর্ঘটনাস্থলে পৌঁছয় জয়পুর থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত বাইক দুটিকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। প্রবল গতিতে বাই চালানোই কি কাল হল? মুখোমুখি সংঘর্ষ এড়ানো সম্ভব হয়নি? নাকি দুর্ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে? সেসব বিষয় খতিয়ে দেখছে পুলিশ। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.