Alipurduar

কাজে যাওয়ার সময় মর্মান্তিক দুর্ঘটনা, চা শ্রমিকদের পিষে দিল বেপরোয়া গাড়ি! আলিপুরদুয়ারে মৃত ৪

কাজে যাওয়ার সময় ভয়াবহ পথ দুর্ঘটনা। চা বাগানের শ্রমিকদের পিষে দিল একটি গাড়ি। দুর্ঘটনায় মারা গেলেন চারজন। শনিবার সকালে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে। ঘটনায় আরও ৩জন গুরুতর জখম। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

রাজ কুমার
রাজ কুমার

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ১৪:১৪

options
link
কাজে যাওয়ার সময় মর্মান্তিক দুর্ঘটনা, চা শ্রমিকদের পিষে দিল বেপরোয়া গাড়ি! আলিপুরদুয়ারে মৃত ৪
দুর্ঘটনার পরে এলাকায় উত্তেজনা। নিজস্ব চিত্র

কাজে যাওয়ার সময় ভয়াবহ পথ দুর্ঘটনা। চা বাগানের শ্রমিকদের পিষে দিল একটি গাড়ি। দুর্ঘটনায় মারা গেলেন চারজন। শনিবার সকালে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে (Alipurduar)। ঘটনায় আরও ৩জন গুরুতর জখম। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনায় এলাকায় ক্ষোভ দেখা দিয়েছে।

Advertisement

এদিন সাতসকালে হাসিমারা-জয়গাঁ এশিয়ান হাইওয়েতে মর্মান্তিক দুর্ঘটনা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আলিপুরদুয়ারের ওই এলাকাতেই থাকেন তাঁরা। প্রত্যেকেই চা বাগানের শ্রমিক। আগে তাঁরা ভার্নাবাড়ি চা বাগানের শ্রমিক ছিলেন। ওই চা বাগান বন্ধ হয়ে যায়। এরপর পাশেরই বিচ চায়ের বাগানে তাঁরা কাজ পেয়েছিলেন। প্রতিদিনই সকালে সাইককেল করে এশিয়ান হাইওয়ে ধরে তাঁরা কাজে যান। কাজ শেষে ওই রাস্তা ধরেই তাঁরা বাড়ি ফিরে আসেন।

Advertisement

এদিনও সকালে সাইকেল নিয়ে কাজে যাচ্ছিলেন তাঁরা। জয়গাঁ এশিয়ান হাইওয়ের উপর দিয়ে যাওয়ার সময় একটি গাড়ি তাঁদের ধাক্কা মারে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দ্রুতগতিতে একটি গাড়ি যাচ্ছিল। সাইকেলের পিছনে গাড়িটি ধাক্কা মারে। রাস্তায় ছিটকে পড়েন শ্রমিকরা। সেসময় গড়ির চাকা তাঁদের পিষে দিয়ে যায়। ঘটনা দেখে ছুটে যান স্থানীয়রা। রক্তাক্ত শ্রমিকদের উদ্ধার করে স্থানীয়রাই এলাকার লতাবাড়ি ব্লক হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসকরা চারজনকে মৃত বলে ঘোষণা করেন। বাকি ৩জনের শারীরিক অবস্থা গুরুতর। তাঁদের আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। সেখানেই তাঁরা ভর্তি রয়েছেন।

Advertisement

ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থলে যায়। ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঘাতক গাড়ির খোঁজে তল্লাশি শুরু হয়েছে। ঘটনার আকস্মিকতায় শোকের ছায়া এলাকায়। কান্নার রোল উঠেছে শ্রমিকদের পরিবারে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.