Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১২ আশ্বিন ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
Humayun Kabir

হাই কোর্টের নির্দেশ মেনে আবেদন, কেন্দ্রীয় নিরাপত্তা পেলেন তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন

১৯ জানুয়ারি কলকাতা হাই কোর্টের বিচারপতি ডঃ শুভ্রা ঘোষ নির্দেশ দেন, কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা চেয়ে হুমায়ুনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করতে হবে। সেই মতো ২৪ জানুয়ারি হুমায়ুন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী চেয়ে আবেদন করেন।

শাহজাদ হোসেন
শাহজাদ হোসেন

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ২১:০৪

link
শাহজাদ হোসেন
শাহজাদ হোসেন

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ২১:০৪

options
link
হাই কোর্টের নির্দেশ মেনে আবেদন, কেন্দ্রীয় নিরাপত্তা পেলেন তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন zoom
আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর। ফাইল ছবি
Advertisement

কলকাতা হাই কোর্টের নির্দেশ মতো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে আবেদন করেছিলেন। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পাচ্ছেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীর! শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক তৃণমূল থেকে সাসপেন্ড হুমায়ূন কবীরের নিরাপত্তা বাহিনী প্রদান সুনিশ্চিত করেছে বলে জানা গিয়েছে।

কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা চেয়ে কলকাতা হাই কোর্টে আবেদন করেছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন। ১৯ জানুয়ারি কলকাতা হাই কোর্টের বিচারপতি ডঃ শুভ্রা ঘোষ নির্দেশ দেন, কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা চেয়ে হুমায়ুনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করতে হবে। সেই মতো ২৪ জানুয়ারি হুমায়ুন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী চেয়ে আবেদন করেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এ প্রসঙ্গে হুমায়ন কবীর জানান, “কলকাতা হাই কোর্টের নির্দেশে বলা হয়েছিল আমাকে দু’সপ্তাহের মধ্যে লিখিত আকারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে এ বিষয়ে আবেদন করতে। আমি ২৪ জানুয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী চেয়ে আবেদন করি। শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক আমার কেন্দ্রীয় নিরাপত্তা সুনিশ্চিত করেছে বলে জেনেছি।”

বর্তমানে হুমায়ুনের আটজন নিরাপওা রক্ষী রয়েছেন। দু’জন রাজ্য সরকারের নিরাপত্তারক্ষী। ছ’জন ব্যক্তিগত। হুমায়ুন কবীর আরও জানিয়েছেন, “যখন নিরাপওার জন্য কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী পেলাম। ছ’জন ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীকে বাতিল করে দেব।’ ভরতপুরের এই নেতা কেন্দ্রীয় নিরাপত্তা পেলেও কতজন রক্ষী তাঁর নিরাপত্তার জন্য দেওয়া হবে এ বিষয়ে কিছু জানা যায়নি বলেই নিজে জানিয়েছেন হুমায়ুন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.