মানসিক অবসাদ ও আর্থিক অনটনে চরম সিদ্ধান্ত! ছেলেকে কীটনাশক খাইয়ে, আত্মহত্যা মায়ের। দু’জনেরই মৃত্যু হয়েছে। শুক্রবার মর্মান্তিক দুর্ঘটনাটি মুর্শিদাবাদের (Murshidabad) কান্দিতে। এই মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ আছে কি না, খতিয়ে দেখছে পুলিশ। দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে। ঘটনায় হতবাক প্রতিবেশীরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত মা-ছেলের নাম অভিজিৎ রায় ও দোলন রায়। তাঁরা কান্দি থানার মাধুনিয়া গ্রামের বাসিন্দা। ২৬ বছর বয়সি অভিজিৎ মূক ও বধির। মা দোলন রায় পরিচারিকার কাজ করতেন। বাড়িতে আর কেউ নেই। তাঁরা দু’জনে একে অপরের ভরসা ছিলেন। তাঁদের সংসারে আর্থিক অনটন লেগেই ছিল। এ দিকে ছেলে বিশেষভাবে সক্ষম হওয়ায় তাঁর ভবিষ্যৎ নিয়ে চিন্তায় থাকতেন দোলনদেবী। জানা গিয়েছে, শুক্রবার দুপুরে নিজের ঘরে ছেলেকে কীটনাশক খাইয়ে নিজেও তা পান করেন।
আরও পড়ুন:
দীর্ঘক্ষণ বাড়ি থেকে তাঁদের সাড়া না পেয়ে সন্দেহ হয় প্রতিবেশীদের। তাঁদের যন্ত্রণায় ছটফট দেখে তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দোলনদেবীকে পাঠানো হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। অভিজিৎ ছিলেন কান্দি মহকুমা হাসপাতালে। সেখানে তাঁর অবস্থা খারাপ হয়, চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় হতবাক প্রতিবেশীরা। স্থানীয় এক যুবক বলেন, “এই ঘটনায় আমরা সকলে হতবাক। ওদের বাড়িতে কেউ নেই। আমরা প্রতিবেশীরাই হাসপাতালে নিয়ে আসি। তারপরই দু’জনের মৃত্যু হয়। হৃদয় বিদারক ঘটনা।” জানা গিয়েছে, প্রতিবেশীরাই দেহ সৎকারের ব্যবস্থা করছেন। একই দিনে মা ও ছেলের মৃত্যুতে শোকের ছায়া এলাকায়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
শুভেন্দুর ছেড়ে যাওয়া ‘হাইভোল্টেজ’ নন্দীগ্রামের উপনির্বাচনে প্রার্থী কে? শুরু জল্পনা
-
নারীদের স্বনির্ভর করতে নতুন স্কিল ইনস্টিটিউট ‘অনন্যা’, মিলবে কর্মমুখী প্রশিক্ষণ
-
হাতে স্বামীজির ছবি, মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ কাফুর, ব্রাজিল ম্যাচের আগে শহরে বিশ্বজয়ী তারকা
-
প্রথমবার দিল্লি থেকে সরতে চলেছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চ! দায়িত্বে কোন রাজ্য?
-
উৎসবের আগে স্বস্তি! রান্নার গ্যাস বুকিংয়ের সময়সীমা কমাল মোদি সরকার, মিলবে কতদিনে?