Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
CM Suvendu Adhikari

হাতে স্বামীজির ছবি, মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ কাফুর, ব্রাজিল ম্যাচের আগে শহরে বিশ্বজয়ী তারকা

কলকাতার বঞ্চিত শিশুদের হাতে ফুটবল তুলে দেন কাফু।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৭, ২০২৬, ২০:৫২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৭, ২০২৬, ২০:৫২

options
link
হাতে স্বামীজির ছবি, মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ কাফুর, ব্রাজিল ম্যাচের আগে শহরে বিশ্বজয়ী তারকা zoom
সোমবার নবান্নে ব্রাজিলের প্রাক্তন ফুটবলার কাফুর সঙ্গে সাক্ষাতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছবি: মুখ্যমন্ত্রীর দপ্তর
Advertisement

৩ অক্টোবর কলকাতায় আসছে ব্রাজিল দল। আর এদিন যেন সেই মেগা ম্যাচের উন্মাদনা বাড়িয়ে দিয়ে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফু। সাক্ষাৎ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে। ব্রাজিল কিংবদন্তির হাতে তুলে দিলেন স্বামী বিবেকানন্দের ছবি। এছাড়াও কলকাতার বঞ্চিত শিশুদের হাতে ফুটবল তুলে দেন কাফু।

ব্রাজিলীয় ফুটবলের সর্বকালের সেরা ডিফেন্ডারদের অন্যতম কাফু। এর আগে দার্জিলিংয়ে আকাদেমি উদ্বোধনে গিয়েছেন তিনি। সোমবার বিএনসিসিআইতে ভারতীয় ফুটবলের আগামী দিনের রোডম্যাপ এবং ফুটবল বাণিজ্য শীর্ষক একটি আলোচনা চক্রে অংশ নেন। সেখানে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী তাপস রায়, বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও আরেক ব্রাজিলীয় ফুটবলার ব্যারেটো।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ হয় কাফুর। ব্রাজিলের সই করা জার্সি ও একটি ফুটবল উপহার দেন তিনি। এর সঙ্গে ফ্রেমে বাঁধানো স্বামী বিবেকান্দর ছবি কাফুর হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। তবে তাঁদের মধ্যে কী কথা হয়েছে, জানা যায়নি।

এছাড়া দত্তাবাদে সুবিধাবঞ্চিত পরিবারের শিশুদের হাতে ফুটবল তুলে দেন কাফু। সেখানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের নগরোন্নয়ন ও পৌর বিষয়ক মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সোশাল মিডিয়ায় ভিডিও বার্তায় তিনি বলেন, “আমাদের শহরে আসার জন্য কাফুকে ধন্যবাদ জানাই। স্বপ্নপূরণ করার জন্য কতটা পরিশ্রম করার দরকার ও কতটা শৃঙ্খলাবদ্ধ থাকা দরকার, তা কাফুকে দেখে শেখা উচিত। আপনি তরুণ প্রজন্মের আইকন।” উল্লেখ্য, ১৯৯৪ সালে প্রথমবার বিশ্বকাপের মঞ্চে অংশ নেন কাফু। ২০০৬ সাল পর্যন্ত চারটি বিশ্বকাপেই অংশ নিয়েছিলন তিনি। ১৯৯৪ ও ২০০২ সালের বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের সদস্য কাফু। তিনিই একমাত্র ফুটবলার যার পরপর ৩ বিশ্বকাপ ফাইনালে খেলার অভিজ্ঞতা রয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.