৫৫ রানে অলআউট। ভারতের বিরুদ্ধে লজ্জার হার। তবু শিক্ষা হয়নি পাকিস্তানের। মহিলা এশিয়া কাপে ম্যাচের মাঝেই অতি আগ্রাসী করেছিলেন পাক অধিনায়ক ফতিমা সানা। এবার তার মাশুলও গুনতে হবে। এই আচরণের জন্য বড়সড় শাস্তির মুখে পড়লেন ফতিমা। তবে পরের ম্যাচে নামতে অসুবিধা হবে না পাক অধিনায়কের।
ভারতের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে ১৮.১ ওভারে মাত্র ৫৫ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। জবাবে মাত্র ৮.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় হরমনপ্রীত কৌরের দল। ভারতের রান তাড়ার সময়ই যত গন্ডগোল। ১৩ রানের মাথায় আউট হন ভারতীয় ওপেনার শেফালি বর্মা। ভারতের তখন ম্যাচ জিততে বাকি ৪২ রান। ম্যাচ হাতের বাইরে। তবু লজ্জা ছিল না পাকিস্তানের।
আরও পড়ুন:
শেফালি যখন আউট হয়ে ফিরছেন, তখন ফতিমা আগ্রাসীভাবে তাঁকে বাইরের রাস্তা দেখান। যার কোনও প্রয়োজন ছিল না। এবং ফতিমার আচরণ অখেলোয়াড়োচিত ও প্রতিপক্ষের জন্য অপমানজনক। যে কারণে শাস্তি পেলেন পাক অধিনায়ক। আইসিসি’র আচরণবিধির ২.৫ ধারা লঙ্ঘন করেছেন তিনি। যা মূলত প্রতিপক্ষকে উদ্দেশ্য করে খারাপ কথা, অপমান, আক্রমণাত্মক প্রতিক্রিয়া বা কার্যকলাপ করলে প্রযোজ্য হয়।
ফতিমার ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা হয়েছে। পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। গত ২৪ মাসে এটা তাঁর দ্বিতীয় অপরাধ। এখন ফতিমার ডিমেরিট পয়েন্ট দুই। ফলে নির্বাসিত হবেন না। তবে ফতিমার আচরণের নিন্দা হয়েছে। ধারাভাষ্যকারও বলেন, “আপনার দল মাত্র ৫৫ রান করেছে, আর এখন আপনি শেফালিকে বাইরের রাস্তা দেখাচ্ছেন?”
Fatima Sana turning up the heat despite the scoreline. 🥵
Watch India vs Pakistan LIVE NOW on Sony Sports Network TV channels & Sony LIV.#SonySportsNetwork #SonyLIV #DPWorldWomensAsiaCup2026 #NotAGentlemansGame pic.twitter.com/j2ohXqlZSV
— Sony Sports Network (@SonySportsNetwk) September 5, 2026
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সামান্থা-বিজয়-লক্ষ্মণ-মিতালি-সহ বহু তারকাকে এসআইআর নোটিস, থাকছে বিশেষ ‘ছাড়’ও!
-
‘হিন্দু বলে আমার মাকেও পালিয়ে আসতে হয়েছিল’, চিন্ময় প্রভুর চোখের জল দেখে অতীত স্মরণ শুভেন্দুর
-
ইংরেজি অনুবাদে রবীন্দ্রনাথকে পৌঁছে দিয়েছিলেন বৃহত্তর পরিসরে, প্রয়াত কেতকী কুশারী ডাইসন
-
নিন্দুকদের মুখে ঝামা ঘষে রাজ-শুভশ্রীর জলকেলি, ছেলে যুবানের জন্মদিনে রোম্যান্টিক টুইস্ট!
-
‘বাঙালি নিরামিষ খেয়ে পুষ্পাঞ্জলি, মাছ দিয়ে প্রসাদ দিতে জানে’, বাগেশ্বর বিতর্কে সোজাসাপ্টা শুভেন্দু