Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
Suvendu Adhikari Durga Puja 2026

পুজো কমিটিকে অনুদান, মকুব বিদ্যুৎ বিল, শারদোৎসবে কল্পতরু শুভেন্দু! তবে উদ্বোধন নয় মহালয়ার আগে

সরকারের তরফে শারদ সম্মানের আয়োজন করা হবে।  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৭, ২০২৬, ১৮:৩৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৭, ২০২৬, ১৮:৩৫

options
link
পুজো কমিটিকে অনুদান, মকুব বিদ্যুৎ বিল, শারদোৎসবে কল্পতরু শুভেন্দু! তবে উদ্বোধন নয় মহালয়ার আগে zoom
শারদোৎসবে কল্পতরু শুভেন্দু!
Advertisement

পালাবদলের পর এবার বাংলায় প্রথম দুর্গাপুজো। ফলে কার্নিভ্যাল হবে কি না, পুজোর উদ্বোধন কবে হবে, ক্লাবগুলো অনুদান হিসেবে কত টাকা পাবে, তা নিয়ে জল্পনা ছিলই। এই পরিস্থিতিতে আজ, সোমবার পুজো কমিটির সঙ্গে মিলন মেলা প্রাঙ্গণে বৈঠক করেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপরই পুজো নিয়ে একাধিক সিদ্ধান্তের কথা জানালেন তিনি। জানালেন, পুজো কমিটি গুলোকে অনুদান হিসেবে দেওয়া হবে ১ লক্ষ টাকা। লাগবে না বিদ্যুতের টাকা। তবে স্পষ্ট করে দিলেন, মাতৃপক্ষের আগে কোনও পুজো উদ্বোধন হবে না। অর্থাৎ মহালয়ার পরই হবে উদ্বোধন। কার্নিভ্যালও হবে না। তবে সরকারের তরফে শারদ সম্মানের আয়োজন করা হবে।  

সব ক্লাবকে অনুদান বাবদ দেওয়া  হবে ১ লক্ষ টাকা। তবে বড় পুজো কমিটিগুলোর উদ্দেশে তিনি বললেন, “বড় বাজেটের কমিটিকে আবেদন, আপনারা আর্থিক সাহায্য নেবেন না। আপনাদের আমি ধন্যবাদ জানাব।” এবারের পুজোয় বিদ্যুৎ ও দমকলের কোনও খরচ লাগবে না। মহালয়ার আগে কোনও পুজো উদ্বোধন হবে না। মহালয়ায় ইডেন গার্ডেনে মেগা শোর মাধ্যমে পুজোর উদ্বোধন করা হবে। হবে না কার্নিভ্য়ালও। 

তৃণমূল জমানায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজো কমিটিগুলোকে অনুদান দেওয়া শুরু করেছিলেন। প্রথম বছর সব ক্লাবকে দেওয়া হয়েছিল ২৫ হাজার টাকা। পরবর্তীকালে বেড়েছে অনুদানের পরিমাণও। গতবছর অর্থাৎ ২০২৫ সালে দুর্গাপুজোর অনুদান বাবদ ক্লাবগুলো পেয়েছিল ১ লক্ষ ১০ হাজার টাকা করে। তবে পালাবদলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইঙ্গিত দিয়েছিলেন, বড় ক্লাবগুলোকে আর্থিক অনুদান দেওয়া হবে না। ফলে চূড়ান্ত সিদ্ধান্ত কী হবে সেদিকেই নজর ছিল সকলের। সোমবার পুজো বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানালেন, সব ক্লাবকে অনুদান বাবদ দেওয়া  হবে ১ লক্ষ টাকা। তবে বড় পুজো কমিটিগুলোর উদ্দেশে তিনি বললেন, “বড় বাজেটের কমিটিকে আবেদন, আপনারা আর্থিক সাহায্য নেবেন না। আপনাদের আমি ধন্যবাদ জানাব।” পাশাপাশি অনুদানের জন্য কীভাবে আবেদন করতে হবে, তাও জানান তিনি।  

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এদিন মুখ্যমন্ত্রী জানান, এবারের পুজোয় বিদ্যুৎ ও দমকলের কোনও খরচ লাগবে না। গত কয়েকবছর বাংলায় পুজো উদ্বোধন হয়েছে আগেভাগেই। এবার শুভেন্দু স্পষ্ট জানিয়েছেন, মহালয়ার আগে কোনও পুজো উদ্বোধন হবে না। বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি মেনেই থিমপুজোর আয়োজন করতে বলেন মুখ্যমন্ত্রী। মহালয়ায় ইডেন গার্ডেনে মেগা শোর মাধ্যমে পুজোর উদ্বোধন করা হবে। মমতা জমানায় কার্নিভ্যাল দেখেছে বাংলা। তবে এবার আর তা হবে না। এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ২৪ অক্টোবরের মধ্যে বিসর্জনের প্রক্রিয়া শেষ করতে হবে। বিসর্জনে ব্যবহার করা যাবে না ক্রেন।  

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.