বাংলাদেশে এখনও আটক স্বামীকে দ্রুত ভারতে ফেরানোর দাবিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দ্বারস্থ হলেন বাংলার পরিযায়ী শ্রমিক সোনালি বিবি (Sonali Bibi)। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চে আইনজীবী সঞ্জয় হেগড়ের মাধ্যমে আবেদন জানান তিনি।
শুনানিতে প্রধান বিচারপতি জানতে চান, সোনালি (Sonali Bibi) বর্তমানে নিরাপদ কি না। উত্তরে তাঁর আইনজীবী জানান, তিনি নিরাপদে থাকলেও তাঁর স্বামী-সহ আরও কয়েকজন বাংলাদেশে আটকে আছেন। তাতে পর্যবেক্ষণে প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, “এখন তো পরিস্থিতি (বাংলাদেশের) কিছুটা ভালো। এখন তারা কী ভাবছে? কোন দেশে থাকতে চাইছেন?”
আরও পড়ুন:
সঙ্গে সঙ্গেই আইনজীবী সঞ্জয় হেগড়ে বলেন, ‘আমরা ভারতীয় নাগরিক। আমরা সীমান্তের এপারে আসতে চাই। আমাদের পশ্চিমবঙ্গে ফিরিয়ে দেওয়া হোক। আমাদের সবাইকে পশ্চিমবঙ্গে থাকার জন্য একটি নির্দিষ্ট এলাকা বেছে দেওয়া হোক। প্রয়োজনে প্রতি সপ্তাহে রিপোর্ট করব আমরা।’
প্রত্যুত্তরে প্রধান বিচারপতি বলেন, ‘খুবই ভালো কথা। প্রত্যেক ভারতীয়ের অধিকার আছে নিজেদের দেশে থাকার।’ এরপরই এজলাসে উপস্থিত রাজ্য সরকারের প্রতিনিধি বর্ষীয়ান আইনজীবী কপিল সিব্বালকে দেখিয়ে তিনি বলেন, “এখন পশ্চিমবঙ্গের প্রশাসন খুবই ব্যস্ত। তারপরও মিস্টার সিব্বালকে এখানে ছুটে আসতে হয়েছে।” এই প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের অবস্থান এদিন জানা যায়নি। কারণ সলিসিটর জেনারেল তুষার মেহতা অন্য বেঞ্চে ব্যস্ত থাকায় উপস্থিত ছিলেন না। হোলির ছুটির পর মামলার পরবর্তী শুনানি হবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
অনুপ্রেরণা বিজয়? ঝকঝকে স্টেজ, সুপারস্টারের মতো এন্ট্রি! জেন জি’র মন পেতে নয়া অবতারে রাহুল
-
‘পুরুষ লক্ষ্মী’র পর ‘পুরুষ বিধবা’! ৫ বছর ধরে অ্যাকাউন্টে ঢুকছে ভাতা
-
সুন্দরবনের গভীর জঙ্গলে বধূর উপর হামলা বাঘের, বাঁচাতে প্রাণপণ লড়াই স্বামীর, তারপর…
-
বিরোধী দলনেতা ঋতব্রতই, হাই কোর্টের রায়ে বিরাট ধাক্কা ‘কালীঘাট তৃণমূলে’র
-
ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ফুটবলার! বিশ্বকাপের ম্যাচ খেলার পরই প্রকাশ্যে বিস্ফোরক খবর