Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Post Office Bomb Threat

ফের জেলায় জেলায় বোমাতঙ্ক! ‘শুক্রবারই আসল জিহাদ’, এল হুমকি মেল

জানা যাচ্ছে, হুমকি মেলে ১১ টার মধ্যে অফিস ফাঁকা করার নির্দেশ দিয়ে লেখা হয়, 'পবিত্র শুক্রবারই আসল জিহাদ।'

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ১৫:৪৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ১৫:৪৯

options
link
ফের জেলায় জেলায় বোমাতঙ্ক! ‘শুক্রবারই আসল জিহাদ’, এল হুমকি মেল zoom
শুক্রবার সকালে হাওড়া, আসানসোল, বাঁকুড়া, কাটোয়া-সহ একাধিক এলাকার পোস্ট অফিসে পৌঁছে যায় হুমকি মেল।

ফের জেলায় জেলায় বোমাতঙ্ক (Bomb Threat)। শুক্রবার সকালে হাওড়া, আসানসোল, বাঁকুড়া, কাটোয়া-সহ একাধিক এলাকার পোস্ট অফিসে (Post Office) পৌঁছে যায় হুমকি মেল। জানা যাচ্ছে, হুমকি মেলে ১১ টার মধ্যে অফিস ফাঁকা করার নির্দেশ দিয়ে লেখা হয়, ‘পবিত্র শুক্রবারই আসল জিহাদ।’ ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় ফাঁকা করে দেওয়া হয়েছে পোস্ট অফিস। ঘটনাস্থলে গিয়েছে বম্ব স্কোয়াড, পুলিশ। 

গত কয়েকদিন ধরে জেলায় জেলায় কখনও পোস্ট অফিস, কখনও আদালতে পৌঁছে গিয়েছে হুমকি মেল। বলা হয়েছে, সায়ানাইড ও আরডিএক্স রাখা আছে! সময় বলে দেওয়া হয়েছিল বিস্ফোরণের। স্বাভাবিকভাবেই মুহূর্তের মধ্যে যাবতীয় কাজ বন্ধ করে দপ্তরগুলো ফাঁকা করে দেওয়া হয়। নামানো হয় বম্ব স্কোয়াড, যায় পুলিশ কুকুর। কিন্তু মেলেনি কিছুই। শুক্রবার ফের একই ঘটনার পুনরাবৃত্তি। এদিন সকাল এগারোটার কিছুটা আগে হাওড়ার মেন পোস্ট অফিস, আসানসোল, বাঁকুড়া, কাটোয়ার পোস্ট অফিসে পৌঁছে যায় হুমকি মেল।

Advertisement
Bomb threat at Howrah and asansol Post office
হাওড়া পোস্ট অফিসে বোমাতঙ্ক।

হুমকি মেলে লেখা ছিল পোস্ট অফিসের ভিতর আরডিক্স ও সায়ানাউডের মিশ্রণে তৈরি ভয়ংকর বিস্ফোরক প্ল্যান্ট করা রয়েছে। ঘড়ির কাঁটায় ঠিক ১২ টা বেজে ১০ মিনিটে নাকি ঘটবে বিস্ফোরণ। সেই কারণে ১১ টার মধ্যে পোস্ট অফিসগুলো ফাঁকা করতে বলা হয়। তাৎপর্যপূর্ণ বিষয় হল, এদিনের মেইলে নাকি লেখা ছিল, ”পবিত্র শুক্রবারই আসল জিহাদ।”

জানা যাচ্ছে, সেখানে লেখা ছিল পোস্ট অফিসের ভিতর আরডিএক্স ও সায়ানাউডের মিশ্রণে তৈরি ভয়ংকর বিস্ফোরক প্ল্যান্ট করা রয়েছে। ঘড়ির কাঁটায় ঠিক ১২ টা বেজে ১০ মিনিটে নাকি ঘটবে বিস্ফোরণ। সেই কারণে ১১ টার মধ্যে পোস্ট অফিসগুলো ফাঁকা করতে বলা হয়। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এদিনের মেইলে নাকি লেখা ছিল, ”পবিত্র শুক্রবারই আসল জিহাদ।” মেইল পাওয়ামাত্রই হাওড়া পোস্ট অফিসের তরফে খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডে। তবে আসানসোল ডাকঘর কর্তৃপক্ষ বিষয়টাকে গুরুত্ব দিতে নারাজ। যদিও খবর দেওয়া হয়েছে বোম্ব বম্ব স্কোয়াডে। কিন্তু পরপর ৪ দিন ধরে রাজ্যজুড়ে এই হুমকি মেলের নেপথ্যে কে বা কারা, বড়সড় নাশকতার ছক কষেই পরিকল্পনামাফিক ভুয়ো মেইল পাঠিয়ে বিভ্রান্ত করার চেষ্টা চলছে না তো? উত্তর খুঁজছেন তদন্তকারীরা।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.