প্রায় ছ’মাস ধরে যুদ্ধের আগুনে জ্বলছে পশ্চিম এশিয়া। এর জেরে ভারতে রান্নার গ্যাসের দাম অনেকটাই বেড়ে গিয়েছে। বৃদ্ধি পেয়েছে তরল প্রাকৃতিক গ্যাসের দামও। এই পরিস্থিতিতে কিছুটা স্বস্তি দিল কেন্দ্র। সোমবার গ্যাস বুকিংয়ের সময়সীমা কমাল মোদি সরকার। জানা যাচ্ছে, গ্রামীণ এলাকায় এবার আর ৪৫ দিন নয়, ২৫ দিন অন্তর বুকিং করা যাবে রান্নার গ্যাস।
পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে প্রাথমিকভাবে ভারতের জ্বালানি ভাণ্ডারে কিছু চাপ তৈরি হয়েছিল। তা সামাল দেওয়ার লক্ষ্যে সরকার গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে এই সময়সীমা কার্যকর করে। কেন্দ্র দাবি করেছিল, এলপিজি গ্যাসের বাড়তি মজুত এবং কালোবাজারি রুখতেই এই পদক্ষেপ। গত মার্চে গ্রামীণ এলাকার জন্য গ্যাস বুকিংয়ের সময়সীমা ৪৫ দিন এবং শহরাঞ্চলের জন্য ২৫ দিন ধার্য করেছিল মোদি সরকার। এবার সেই গ্রামাঞ্চলের গ্যাস বুকিংয়ের সময়সীমা কমিয়ে ২৫ দিন করা হল। তবে শহরাঞ্চলের ক্ষেত্রে কোনও পরিবর্তন হয়নি। চাহিদা অনুযায়ী এলপিজি সরবরাহ অব্যাহত রাখতেই এই পদক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্র।
আরও পড়ুন:
উল্লেখ্য, গত ৭ জুন শেষবার বেড়েছিল বাড়িতে ব্যবহৃত রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম। বর্তমানে কলকাতায় ১৪.২ কেজি রান্নার গ্যাসের দাম ৯৬৮ টাকা। তবে গত ১ সেপ্টেম্বর বৃদ্ধি পেয়েছে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের দাম। সিলিন্ডার প্রতি বেড়েছে ৯.৫০ টাকা। আগস্ট মাসে কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ছিল ২৮৭২.৫০ টাকা। মূল্যবৃদ্ধির পর তা পৌঁছে গিয়েছে ২৮৮২ টাকায়। দিল্লিতে গ্যাসের দাম ২৭৩৮ টাকা, চেন্নাইয়ে ২৯০৬ টাকা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সাগরেই লুকিয়ে ইউরেনিয়াম খনি! পরমাণু শক্তি বৃদ্ধিতে চিনের ‘কেমিক্যাল ফাঁদ’, টেক্কা আমেরিকাকে
-
ডেলিভারির আড়ালে বাইক চুরি! সিসিটিভি দেখে বেলঘরিয়ার ‘বান্টি-বাবলি’কে ধরল পুলিশ
-
পুলিশ হেফাজতেই সোমনাথের থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার! ফের হাজতে নির্মল ঘনিষ্ঠ তৃণমূল নেতা
-
‘ট্রিপল ইঞ্জিনেও বিপর্যয়’, দিল্লিতে বাড়ি ভাঙার ঘটনায় ‘দায়বদ্ধতা’ নিয়ে প্রশ্ন রাহুলের
-
মুসলিম হয়েও দোকানের নামে হিন্দুত্বের ছোঁয়া! মালিকের ধর্ম পরিচয় লেখার ‘নিদান’ সনাতন জাগরণ মঞ্চর