Howrah

প্রকাশ্য দিবালোকে হাওড়া স্টেশন কাছ থেকে ব্যবসায়ীকে অপহরণ! গভীর রাতে পুলিশের রুদ্ধশ্বাস অভিযানে ধৃত ৭

ধৃতদের কাছ থেকে ৭টি বন্দুক, ৫০ রাউন্ড গুলি, ৯টি মোবাইল, একটি ট্যাব ও ১৫ হাজার টাকা উদ্ধার হয়েছে।

অরিজিৎ গুপ্ত
অরিজিৎ গুপ্ত

শেষ আপডেট: অক্টোবর ২, ২০২৬, ১৬:৫৬

options
link
প্রকাশ্য দিবালোকে হাওড়া স্টেশন কাছ থেকে ব্যবসায়ীকে অপহরণ! গভীর রাতে পুলিশের রুদ্ধশ্বাস অভিযানে ধৃত ৭
ধৃতদের নিয়ে সাংবাদিক বৈঠকে পুলিশ।

একেবারে প্রকাশ্য দিবালোকে হাওড়া স্টেশন সংলগ্ন সবজি বাজার এলাকা থেকে অপহরণ ব্যবসায়ীকে। গত ২৮ সেপ্টেম্বর এই ঘটনা ঘটে। একেবারে দিনের আলোয় এমন ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। যদিও ঘটনার তিনদিনের মধ্যে বড়সড় ষড়যন্ত্রের পর্দাফাঁস করল হাওড়া পুলিশ। বৃহস্পতিবার রাতে লিলুয়ার বি রোডের একটি বহুতল আবাসন থেকে অপহৃত ওই ব্যক্তিকে উদ্ধার করল পুলিশ। ওই ব্যক্তির নাম পিয়ারিলাল পাসি বলে জানা গিয়েছে। একই সঙ্গে ওই আবাসনে থাকা ৭ দুষ্কৃতীকেও হাতেনাতে গ্রেপ্তার করেছে গোলাবাড়ি ও লিলুয়া থানার পুলিশ। শুক্রবার ধৃতদের হাওড়া আদালতে তোলা হয়। ঠিক কী কারণে ৭ জন ওই ব্যক্তিকে অপহরণ করেছিল? তা তদন্ত করে দেখছেন হাওড়া সিটি পুলিশের আধিকারিকরা।

Advertisement

ধৃতদের কাছ থেকে ৭টি বন্দুক, ৫০ রাউন্ড গুলি, ৯টি মোবাইল, একটি ট্যাব ও ১৫ হাজার টাকা উদ্ধার হয়েছে।

পুলিশ জানিয়েছে, হাওড়া স্টেশন চত্বর সংলগ্ন সবজি বাজারে ছোটোখাটো ব্যবসা করেন পিয়ারিলাল পাসি। একেবারে দিনেদুপুরে তাঁকে অপহরণ করা হয় বলে অভিযোগ। এরপরেই ৩০ সেপ্টেম্বর ওই ব্যক্তির পরিবারের তরফে গোলাবাড়ি থানায় একটি অপহরণের অভিযোগ দায়ের করা হয়। অপহরণের মামলা রজু করে তদন্তে নামে পুলিশ। হাওড়া স্টেশন এবং সংলগ্ন এলাকায় থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন আধিকারিকরা। পুলিশ সূত্রে খবর, এরই মধ্যে সাঁকরাইলের বাসিন্দা পিয়ারিলাল পাসির পরিবারের কাছে মোটা টাকার মুক্তিপণ চেয়ে ফোন আসে। সেখানে অপহৃতের পরিবারকে লিলুয়ার বি রোডের ওই আবাসনে যেতে বলা হয়। সেই ফোন কল ট্র্যাক করেই অপহৃত ব্যক্তির পরিবারের সঙ্গে বিশাল পুলিশ বাহিনী বৃহস্পতিবার রাতে ওই আবাসনে গিয়ে পৌঁছয়। ঘিরে ফেলা হয় গোটা এলাকা। এক এক করে ওই আবাসনের ভিতরে ঢোকেন পুলিশ আধিকারিকরা। একেবারে ফিল্মি কায়দাতে চলে পুলিশের রুদ্ধশ্বাস ‘অপারেশন’। ৭ দুষ্কৃতীকে ওই আবাসন থেকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধার করা হয় পিয়ারিলালকেও। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পুলিশ সূত্রে খবর, ধৃত ৭ জন হল রিশভ সাউ, সুজয় সাহা, সিরাজ খান, সুরজ মল্লিক, মাহফুজ আলম, রাজু কর্মকার ও রাহুল মল্লিক। পুলিশ জানিয়েছে, ধৃতদের মধ্যে একজন খুনে অভিযুক্ত। গোলাবাড়ি থানার একটি খুনের মামলায় ১৬ বছর জেলও খেটেছিল। ধৃতদের মধ্যে অধিকাংশেরই অপরাধের ইতিহাস আছে বলে জানিয়েছে পুলিশ। ধৃতদের কাছ থেকে ৭টি বন্দুক, ৫০ রাউন্ড গুলি, ৯টি মোবাইল, একটি ট্যাব ও ১৫ হাজার টাকা উদ্ধার হয়েছে। এই প্রসঙ্গে হাওড়া সিটি পুলিশের ডিসি নর্থ অম্লান কুসুম ঘোষ বললেন, ‘’২৮ সেপ্টেম্বর হাওড়া স্টেশন চত্বর থেকেই পিয়ারিলাল পাসিকে অপহরণ করা হয়েছিল। তার পর সেদিন থেকেই লিলুয়ার বি রোডের ওই আবাসনে রাখে ধৃতরা। কর্মসূত্রে হাওড়ায় থাকা সবজি বাজারে ছোটোখাটো কাজ করা মূলত উত্তরপ্রদেশের জোনপুরের বাসিন্দা পিয়ারিলালকে কেন অপহরণ করা হয় তা আমরা খতিয়ে দেখছি।’’

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.