Canning

স্কুলের ট্যাঙ্কে মরা পাখি, দুর্গন্ধে ভরা জলেই শিশুদের মিড ডে মিল, ক্যানিংয়ে এ কী কাণ্ড!

আতঙ্কে মিড ডে মিল খাওয়া বন্ধ পড়ুয়াদের।

দেবব্রত মণ্ডল
দেবব্রত মণ্ডল

শেষ আপডেট: সেপ্টেম্বর ২, ২০২৬, ১৪:২৬

options
link
স্কুলের ট্যাঙ্কে মরা পাখি, দুর্গন্ধে ভরা জলেই শিশুদের মিড ডে মিল, ক্যানিংয়ে এ কী কাণ্ড!
ক্যানিংয়ে স্কুলের জলের ট্যাঙ্কে মরা পাখি ভাসছে।

স্কুলের জলের ট্যাঙ্কে ভাসছে মরা পাখি! আর সেই জলেই রান্না করা মিড ডে মিল প্রতিদিন পাতে পড়ছে শিশুদের। বিষয়টি নজরে আসার পরেই স্কুল চত্বরে বিক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। আতঙ্কে মিড ডে মিল খাওয়া বন্ধ পড়ুয়াদের। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং (Canning) সার্কেলের গলাডহরা কুসুমমনি এফপি স্কুলের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য।

Advertisement

দীর্ঘদিন ধরে জলে দুর্গন্ধ। ছাদ উঠতেই দেখা গেল জলের ট্যাঙ্কে ঢাকনা নেই। উঁকি দিয়ে দেখতেই নজরে এল জলে ভাসছে মরা পাখি। যা থেকেই দুর্গন্ধে ভরেছে জল। দিনের পর দিন সেই জল দিয়ে স্কুলের মিড ডে মিল রান্না হচ্ছে! বিষয়টি নজরে আসতেই স্কুলে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। দিনের পর দিন স্কুলের জলের ট্যাঙ্কে আলগা পড়ে রইল , কারও নজরই পড়ল না? শিশুদের স্বাস্থ্যের কথা ভাবার দায় নেয় স্কুলের? এই প্রশ্নে স্কুল কর্তৃপক্ষকে দুষতে থাকেন অভিভাবকরাও।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উল্লেখ্য, ক্যানিংয়ের স্কুলের এই ঘটনায় এক অভিভাবক অভিযোগ করেন, পানীয় জলের ট্যাঙ্কে পাখি মরে পড়ে থাকা এক দু’দিনের মধ্যে হয়নি। দীর্ঘদিন ধরে পাখি জলে থাকার ফলে তা পচে পোকা হয়ে গেছে। এই ট্যাঙ্কের জলই বাচ্চারা পান করে, অন্যদিকে মিড ডে মিল রান্না করতেও এই জল ব্যবহার হয়।অভিভাবকরা বলেন, “বিষয়টা জানাজানি হতেই আমরা স্কুল কর্তৃপক্ষকে জানাই। কিন্তু তারা বিষয়টি পাত্তাই দিতে চাইছেন না। ওই স্কুলে শিক্ষক সংখ্যা তিনজন যার মধ্যে একজন প্যারা টিচার। প্যারা টিচার তিনিই মূলত স্কুল চালান। কারণ স্কুলের প্রধান শিক্ষক গোবিন্দ মন্ডল দীর্ঘদিন ধরে অসুস্থতার কারণে স্কুলে আসেন না। আর তার স্ত্রী কাকুলি কবিরাজ মন্ডল তিনি মূলত সবকিছু দেখভাল করেন।” ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন প্রধান শিক্ষক ও তার স্ত্রী তথা ওই স্কুলের প্যারা টিচার।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.