বাথরুমের দরজা দীর্ঘক্ষণ বন্ধ। অনেকক্ষণ ধাক্কাধাক্কি করার পরেও ভিতর থেকে কোনও সাড়া-শব্দ নেই। দরজা ভাঙতেই দেখা গেল সিলিং থেকে ঝুলছেন এক ব্যক্তি। যিনি ওই হাসপাতালেই ভর্তি ছিলেন। শক্তিনগর জেলা হাসপাতালে রোগীর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য।
পরিবারের দাবি, শনিবার সকালে তিনি বিষ খেয়েছিলেন। অসুস্থ অবস্থায় তাঁকে তড়িঘড়ি শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। আর রবিবারই এই পরিণতি।
মৃত ব্যক্তির নাম তপন ঘোষ। বয়স ৬০ বছর। তিনি কৃষ্ণনগর কোতোয়ালি থানার অঞ্জনাপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি স্নায়ুজনিত সমস্যায় ভুগছিলেন। পরিবারের দাবি, শনিবার সকালে তিনি বিষ খেয়েছিলেন। অসুস্থ অবস্থায় তাঁকে তড়িঘড়ি শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। আর রবিবারই এই পরিণতি।
রবিবার সকালে হাসপাতালের বাথরুমের ভিতর তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান হাসপাতালের কর্মীরা। উদ্ধার করে ওয়ার্ডে নিয়ে এলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর দেওয়া হয় কৃষ্ণনগর কোতোয়ালি থানায়। পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে। তাঁর বেডের আশেপাশের অন্যান্য রোগীরা জানিয়েছেন, এদিন সকালে নিজেই বেড থেকে উঠে যান ওই ব্যক্তি। তারপর দীর্ঘক্ষণ তাঁকে দেখা যায়নি। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি আত্মহত্যা বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ।
সর্বশেষ খবর
-
ড্রাগন-হাতির ট্যাঙ্গো চাইছে বেজিং! সীমান্ত বিতর্কের মাঝেই কলকাতায় চিনা দূতের মুখে মৈত্রীর বার্তা
-
তিন বছর পর দেশে আইপিএল নিলাম, কোন শহরে, জানিয়ে দিল বিসিসিআই
-
হাঁটুর বয়সি নায়িকার সঙ্গে মামাশ্বশুর গোবিন্দার প্রেম! ‘ঘরভাঙানিদের তোল্লাই দেবেন না’, খোঁচা কাশ্মীরার
-
চাই গম্ভীরের উত্তরসূরি! এবার ঋষভদের কোচিং করাবেন লক্ষ্মীরতন, জাতীয় দলে ডাক আসবে?
-
এক ভাইপোকে সরিয়ে আরেক ভাইপোকে গুরুদায়িত্ব, মায়াবতী বলছেন, ‘এটা তো পরিবারতন্ত্র নয়’