শংকরকুমার রায়, রায়গঞ্জ: পঞ্চায়েত নির্বাচনের আগে উত্তেজনা। বুথ কমিটির বৈঠক থেকে বেরতেই চলল গুলি। মৃত্যু হল ২ তৃণমূল কর্মীর। জখম আরও তিনজন। উত্তপ্ত উত্তর দিনাজপুরের চোপড়ার দিঘাপানা। এলাকায় মোতায়েন বিশাল পুলিশবাহিনী।
পঞ্চায়েত নির্বাচনের সম্ভাব্য প্রার্থী স্থির করতে উত্তর দিনাজপুরের চোপড়া দিঘাপানায় তৃণমূলের বুথ কমিটির বৈঠক ছিল। ওই বৈঠকে ছিলেন বিধায়ক হামিদুর রহমান। তাতে অংশ নেন ফইজুল রহমান, তাঁর দুই ভাই-সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। বৈঠকে ফইজুল রহমানের ভাই শামসুল রহমানকে প্রার্থী হিসাবে নির্বাচন করা হয়। যদিও তাঁর নাম রাজ্য কমিটির কাছে পাঠানো হবে।
[আরও পড়ুন: শতরূপ ঘোষের ২২ লাখি বিলাসবহুল গাড়ি! নেটদুনিয়ায় বামপন্থীদেরই রোষানলে যুব নেতা]
বৈঠক সেরে বেরনোর পরই বিপত্তি। অভিযোগ, ফইজুলকে লক্ষ্য করে পিছন দিকে গুলি করা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ফইজুলের। জখম হন আরও তিনজন। তাঁদেরকে উদ্ধার করে রায়গঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যাওয়ার পথে মৃত্যু হয় হাঁসু মহম্মদ নামে আরও এক তৃণমূল কর্মীর। এদিকে, খবর পেয়েই অতিরিক্ত পুলিশ সুপার কার্তিক মণ্ডলের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গ্রামে পৌঁছয়। এই ঘটনার প্রতিবাদে পথ অবরোধও শুরু হয়েছে। স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি আজাহারের দাবি, ছররা গুলি চলেছে এলাকায়। যদিও পুলিশ সুপার বিশপ সরকার জানান গুলি চলেছে। তার তদন্ত শুরু হয়েছে।
[আরও পড়ুন: স্বাধীনতা সংগ্রামীদের ছবি হাতে রাজধানী অভিযানের ডাক! মমতার মুখে নেতাজির ‘দিল্লি চলো’]
সর্বশেষ খবর
-
‘অ্যানিম্যাল’ রণবীরকে রাম হিসেবে মেনে নেব না! কেন আপত্তি তুললেন রামানন্দ সাগরের নাতি?
-
এবার বিগ ব্যাশে লিগেও আইপিএলের ফ্র্যাঞ্চাইজি! যুগান্তকারী সিদ্ধান্তের পথে ক্রিকেট অস্ট্রেলিয়া
-
বাঘের আক্রমণে ক্ষতবিক্ষত! ব্রেন ডেথ মৎস্যজীবীর অঙ্গদানের বেনজির সিদ্ধান্ত পরিবারের
-
কয়েক সপ্তাহেই বয়স কমবে ৬ বছর, যুগান্তকারী ওষুধ বানাচ্ছে এআই! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট
-
চিনের পর পাততাড়ি গোটাচ্ছে আমেরিকাও! বালোচিস্তানে কোন খেলা ভারতে? মাথা খুঁড়ছে পাকিস্তান