বাঘের আক্রমণে ব্রেন ডেথ মৎস্যজীবীর। হাসপাতালের আবেদনের পর তাঁর অঙ্গদানে রাজি পরিবার। কোন কোন অঙ্গ প্রতিস্থাপন করা সম্ভব তা মঙ্গলবার জানাবেন চিকিৎসকরা। তারপরই সেই অঙ্গগুলি প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হবে। তবে সোমবার সমস্ত আইন ও নিয়মাবলী সম্পন্ন করা হয়েছে।
মৎস্যজীবীর নাম আজিজ মোল্লা। বয়স ৩২। তিনি কুলতলী কোস্টাল থানার মৈপীঠ এলাকার বাসিন্দা। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ২ সেপ্টেম্বর ৫-৬ জন সঙ্গীর সঙ্গে ট্রলারে মাছ ধরতে গিয়েছিলেন আজিজ। জঙ্গল লাগোয়া খাঁড়িতে জাল তোলার সময় আচমকা বাঘ হামলা চালায় তাঁর উপর। চলে বাঘে-মানুষে লড়াই। আজিজকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে বাঘ। সঙ্গীদের তৎপরতায় তা ঠেকানো যায়। তবে গুরুতর জখম হন যুবক। রক্তাক্ত অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। তবে সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়।
আরও পড়ুন:
উন্নত চিকিৎসার জন্য আজিজকে পাঠানো হয় কলকাতার এসএসকেএম হাসপাতালে। ভর্তি করা হয় ট্রমা কেয়ারে। চিকিৎসার জন্য হাসপাতালের তরফে গঠন করা হয় মেডিক্যাল বোর্ড। ভিনরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসকেও আনা হয়।চলে বিভিন্ন পরীক্ষা। একাধিক অস্ত্রোপচার। কিন্তু শেষরক্ষা হয়নি! হৃদস্পন্দন চালু থাকলেও মতিষ্কের একাধিক কোষ কাজ করা বন্ধ করে দেয়। শুক্রবার চিকিৎসকরা তাঁকে ব্রেন ডেথ ঘোষণা করেন।
এরপরই হাসপাতাল কর্তৃপক্ষ পরিবারকে অঙ্গদানের পরামর্শ দেয়। এই প্রস্তাবে রাজ হন তাঁর স্ত্রী ও পরিবারের সদস্যরা। সমস্ত আইনি কাজ কাজ শেষ হয়েছে। আরও একদফা অঙ্গগুলির পরীক্ষা করা হবে। যে অঙ্গগুলি দান করার মতো অবস্থায় রয়েছে, তা জানাবেন চিকিৎসকরা। তারপর সেগুলি দানের সিদ্ধান্ত নেওয়া হবে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
একশোর বদলে পাঁচশোর নোটের টোপ! কমিশনের লোভে ব্যবসায়ী পেলেন সাদা কাগজের টুকরো
-
তৃণমূল জমানায় অবহেলা! দুর্যোগ-বিধ্বস্ত উত্তরবঙ্গকে স্বমহিমায় ফেরাতে আড়াইশো কোটি বরাদ্দ শুভেন্দুর
-
নিজের গড় রেজিনগরেই হারের ভয়! উপনির্বাচনে বাম-কংগ্রেস-তৃণমূল মহাজোট চাইছেন হুমায়ুন
-
আপত্তি শুধু ‘সেক্যুলার’ কংগ্রেসের! নিয়ম মেনে বন্দে মাতরম পুরোটা দাঁড়িয়ে সম্মান আবদুল্লাদের
-
নন্দীগ্রাম উপনির্বাচনে প্রার্থীই দিতে পারবে না তৃণমূল? সর্বদলীয় বৈঠকে গড়হাজিরায় উঠছে প্রশ্ন