Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
Jalpaiguri

রান্নার সময় উঁকিঝুঁকি! স্কুলে শিক্ষক দিবসের ‘ফিস্টি’তে পড়ুয়াদের মার, পালটা মাথা ফাটল প্রধান শিক্ষকের

প্রধান শিক্ষক ধর্মুচাঁদ বারুইকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ।

শান্তনু কর
শান্তনু কর

শেষ আপডেট: সেপ্টেম্বর ৮, ২০২৬, ১৯:৫৪

link
শান্তনু কর
শান্তনু কর

শেষ আপডেট: সেপ্টেম্বর ৮, ২০২৬, ১৯:৫৪

options
link
রান্নার সময় উঁকিঝুঁকি! স্কুলে শিক্ষক দিবসের ‘ফিস্টি’তে পড়ুয়াদের মার, পালটা মাথা ফাটল প্রধান শিক্ষকের zoom
বাঁ দিকে আক্রান্ত প্রধান শিক্ষক। মারধরের ঘটনাকে কেন্দ্র করে উত্তাল স্কুল। নিজস্ব ছবি।
Advertisement

শিক্ষক দিবসের বিশেষ খাওয়াদাওয়াকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড জলপাইগুড়ি (Jalpaiguri) জেলা স্কুলে। রান্নাঘরে উঁকি দেওয়ায় প্রধান শিক্ষকের মারে জখম বেশকয়েক জন ছাত্র। পালটা ছাত্রদের মারে মাথা ফাটল প্রধান শিক্ষকের। স্কুলেও চলে ভাঙচুর। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। প্রধান শিক্ষক ধর্মুচাঁদ বারুইকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ।

এদিন স্কুলে মিড ডে মিলের ঘরে শিক্ষক দিবস উপলক্ষে বিশেষ খাওয়াদাওয়ার আয়োজন করা হয়েছিল। বেশ কয়েকজন ছাত্র মিড ডে মিলের ঘরে উঁকি দেওয়ায় তাদের বেধড়ক মারধর করেন প্রধান শিক্ষক। এই অভিযোগকে ঘিরে পালটা প্রধান শিক্ষকের উপর চড়াও হয় ছাত্ররা। তাঁকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়া হয়। স্কুলেও ভাঙচুর করে বিক্ষুব্ধ পড়ুয়ারা। পরে পুলিশ এসে প্রধান শিক্ষককে উদ্ধার করে। তাঁকে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেলা স্কুলের প্রধান শিক্ষক ধর্মুচাঁদের বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ ওঠে। বিভিন্ন সময় প্রতিবাদে সরব হন স্কুলের শিক্ষক, অবিভাবক, ছাত্ররা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এদিন আক্রান্ত ছাত্ররা জানান, তাঁরা দশম শ্রেণির পড়ুয়া। নিয়ম অনুযায়ী তাঁদের মিড ডে মিল পাওয়ার কথা নয়। কিন্তু এদিন মিড ডে মিলের ঘটনার সামনে দেখে আচমকা চটে যান প্রধান শিক্ষক। কোনও কথা না শুনেই তাঁদের বেধড়ক মারধর করা হয়। এর জেরে জখম হন বেশ কয়েকজন পড়ুয়া। এক ছাত্রের কথায়, “প্রধান শিক্ষক ছাত্রদের উপর ব়্যাগিং করে। এটা ঠিক নয়। প্রধান শিক্ষক বদল করতে হবে। কোনও কথা বলতে বা অভিযোগ জানাতে গেলেই চলে মারধর। কোনও কথাই শোনা হয় না।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.