‘দেহ পট সনে নট, সকলই হারায়।’ চিরকালীন এই সত্যি কি এবার বদলে যাবে? সাম্প্রতিক এক গবেষণায় এমনই চাঞ্চল্যকর রিপোর্ট হাতে এসেছে। এআইয়ের সহায়তায় চলছে এমনই যুগান্তকারী ওষুধ বানানোর কাজ। যা মাত্র ৬ সপ্তাহেই বয়স কমাবে ৬ বছর! এমনই দাবি গবেষকদের।
সম্প্রতি ‘নেচার বায়োটেকনোলজি’ পত্রিকায় প্রকাশিত হয়েছে এক গবেষণাপত্র। সেখানেই জানা যাচ্ছে, রেন্টোসার্টিব নামের এক ওষুধের কথা। ইনসিলিকো মেডিসিনের তৈরি এই ওষুধ প্রাথমিক ভাবে তৈরি হয়েছিল ফুসফুসের অসুখের চিকিৎসার জন্য। কিন্তু সংস্থার তরফে জানানো হয়েছে, ওই ওষুধ দিয়ে এক ক্লিনিক্যাল ট্রায়াল চালানো হয়েছিল। ২০২৩ ও ২০২৪ সালে চিনে ট্রায়াল চালানোর কথা জানা গেছে। গবেষণা অনুযায়ী, ৪২ জন অংশগ্রহণকারীকে অন্তর্ভুক্ত করা হয়েছিল এই ট্রায়ালে। দেখা যায়, রেন্টোসার্টিব গ্রহণকারী রোগীদের ক্ষেত্রে চিকিৎসার পর তাঁদের আনুমানিক জৈবিক বয়স কমেছে। অন্যদিকে, যাঁরা ওই চিকিৎসা পাননি, তাঁদের ক্ষেত্রে জৈবিক বয়স অপরিবর্তিত থেকেছে কিংবা বৃদ্ধি পেয়েছে।
ইনসিলিকো, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, পিকিং বিশ্ববিদ্যালয়ের গবেষকদের কয়েকটি দল গবেষণায় ৬টি ‘এজিং ক্লক’ (বয়স নির্ণায়ক ঘড়ি) ব্যবহার করেছেন। যার সাহায্যে শরীরের কোষ-কলা ও অঙ্গ-প্রত্যঙ্গের কার্যকারিতা এবং সেই সঙ্গে শরীরের রাসায়নিক ও প্রোটিন-সংক্রান্ত পরিবর্তনগুলি বিশ্লেষণ করে জৈবিক বয়স নির্ধারণ করা যায়। যাঁদের জৈবিক বয়স কম, তাঁদের মৃত্যু ততদূরে পিছিয়ে যায়।
আরও পড়ুন:
এই গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তাও ব্যবহার করা হচ্ছে। পুরনো ছবিকে নতুন করা কিংবা স্থির ছবিকে চলমান, একজনের শরীরে অন্যের মাথা বসিয়ে কারিকুরি কিংবা ফরমায়েশ মতো আদ্যন্ত একটা নতুন কাল্পনিক মানুষের ছবি তৈরি করে ফেলা, তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের কাজ চুটকিতে করে ফেলা কিংবা একশো মানুষের কাজ সামলে নেওয়াই নয়, কৃত্রিম মেধার হাত যে আরও অনেক দূর বিস্তৃত তা ফের বোঝা গেল এই গবেষণার বিষয়টি সামনে আসতেই।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
আপত্তি শুধু ‘সেক্যুলার’ কংগ্রেসের! নিয়ম মেনে বন্দে মাতরম পুরোটা দাঁড়িয়ে সম্মান আবদুল্লাদের
-
নন্দীগ্রাম উপনির্বাচনে প্রার্থীই দিতে পারবে না তৃণমূল? সর্বদলীয় বৈঠকে গড়হাজিরায় উঠছে প্রশ্ন
-
সম্ভব হল না অবতরণ! মাঝআকাশে চক্কর রাহুল গান্ধীর বিমানের
-
বিনা অনুমতিতে জবরদখল! ক্যামাক স্ট্রিটের অফিস থেকে অভিষেককে তুলতে হাই কোর্টের দ্বারস্থ বাড়ির মালিক
-
কম ফ্যাটের দই মানেই ভেজাল নয়, ২৬ বছর পর হাই কোর্টে বেকসুর খালাস কৃষ্ণনগরের মিষ্টি ব্যবসায়ী