A young man allegedly killed his father in Udaynarayanpur

বাবাকে খুনের পর ঘরের দরজা বন্ধ করে থানায় আত্মসমর্পণ, ছেলের কীর্তিতে হতবাক পুলিশ

বাবা এবং ছেলের মধ্যে ঝামেলা লেগেই থাকত।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৯, ২০২১, ১৯:০৭

options
link
বাবাকে খুনের পর ঘরের দরজা বন্ধ করে থানায় আত্মসমর্পণ, ছেলের কীর্তিতে হতবাক পুলিশ
ছবি: প্রতীকী।

মনিরুল ইসলাম, উলুবেড়িয়া: মদ্যপ অবস্থায় বাবাকে কুপিয়ে খুন (Murder)। হত্যার পর দরজা বন্ধ করে পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণ ছেলের। হাওড়ার উদয়নারায়ণপুর থানার গজা সাঁতরাপাড়ার ঘটনা।

Advertisement

ওই এলাকার বাসিন্দা বছর আটচল্লিশের মৃত্যুঞ্জয় সাঁতরা চাষবাসের কাজ করতেন। তার ছেলে উদয় সাঁতরাও কাজ করত। বাবা এবং ছেলে দু’জনেই নেশা করত। অভিযোগ, মৃত্যুঞ্জয়‌ নেশা করে প্রায়ই তার স্ত্রীকে মারধর করত। সেই কারণে স্ত্রী একসঙ্গে বাস করতেন না। পাশের বাড়িতে থাকতেন তিনি।

Advertisement

[আরও পড়ুন: T-20 বিশ্বকাপের মাঝে খাস কলকাতায় অনলাইন বেটিংচক্র, হোটেল থেকে গ্রেপ্তার মূল অভিযুক্ত]

জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ বাবা এবং ছেলে দু’জনেই নেশাগ্রস্ত অবস্থায় বচসায় জড়িয়ে পড়ে। ঝগড়াঝাটির মাঝে উদয় ঘরে থাকা কুড়ুল দিয়ে বাবাকে কোপাতে শুরু করে দেয়। তাতেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন ওই ব্যক্তি। দরজা বন্ধ করে থানায় চলে যায় উদয়।

Advertisement

আচমকা কুড়ুল হাতে তাকে বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে দেখে সন্দেহ হয় প্রতিবেশীদের। বাড়ির সামনে জড়ো হন তাঁরা। দেখেন ঘরের মধ্যে লুটিয়ে পড়ে রয়েছেন মৃত্যুঞ্জয়। এরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। মৃত্যুঞ্জয়ের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে উদয়কে। উদয়নারায়ণপুর থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। খুনের মামলা রুজু করেছে পুলিশ। ঠিক কী কারণে বাবাকে খুন করল ছেলে, তা খতিয়ে দেখা হচ্ছে।

[আরও পড়ুন: T-20 WC 2021: পাকিস্তানের বিরুদ্ধে নামার আগেই আফগান শিবিরে তালিবানি ফতোয়া, ‘আতঙ্কে’ রশিদরা]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.