Durgapur Accident

টোটোতে অ্যাম্বুল্যান্সের ধাক্কা, চালকের হাত কেটে পড়ে গেল রাস্তায়! ভয়ংকর কাণ্ড দুর্গাপুরে

অ্যাম্বুল্যান্সটির গতি কত ছিল, চালকের গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৬, ২০২৬, ১৫:১৭

options
link
টোটোতে অ্যাম্বুল্যান্সের ধাক্কা, চালকের হাত কেটে পড়ে গেল রাস্তায়! ভয়ংকর কাণ্ড দুর্গাপুরে
প্রতীকী ছবি।

যাত্রী নিয়ে যাওয়ার সময় টোটোতে ধাক্কা দ্রুত গতিতে আসা অ্যাম্বুল্য়ান্সের। যার জেরে দুমড়ে-মুচড়ে গেল টোটো। সংঘর্ষের জেরে টোটোচালকের হাত কেটে পড়ল রাস্তায়! ভয়ংকর ঘটনার সাক্ষী দুর্গাপুরের মোহনবাগান অ্যাভিনিউ। তড়িঘড়ি টোটোচালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। 

Advertisement

পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে একজন যাত্রীকে নিয়ে আইকিউ সিটির ভেতর থেকে বের হচ্ছিল টোটোটি। মোহনবাগান অ্যাভিনিউর দিক থেকে আসছিল ঘাতক অ্যাম্বুল্যান্সটি। আচমকাই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে টোটোতে ধাক্কা মারে। টোটো ও অ্যাম্বুল্যান্সের সংঘর্ষে বিকট শব্দ হয়। ধাক্কার তীব্রতা এতটাই ছিল যে দুমড়ে-মুচড়ে যায় টোটোটি। রাস্তায় ছিটকে পড়েন চালক আজাদ হোসেন। রক্তে ভেসে যাচ্ছে রাস্তা। দেখা যায়, কনুই থেকে কেটে আলাদা হয়ে গিয়েছে তাঁর একটি হাত। সেটি পড়ে রয়েছে রাস্তার উপর। স্থানীয়রা দেখা মাত্রই খবর দেয় থানায়। পুলিশ গিয়ে তড়িঘড়ি টোটোচালক ও তাঁর হাতের কাটা অংশ উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে। 

Advertisement

কিন্তু তাতে লাভ হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে টোটোর যাত্রীও গুরুতর জখম। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। অ্যাম্বুল্যান্সটির গতি কত ছিল, চালকের গাফিলতি ছিল কি না, তাও খতিয়ে দেখা হবে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.