যুব তৃণমূল নেতা খুনে অভিযুক্ত। তিন বছর জেল খেটেছেন। বর্তমানে জামিনে মুক্ত। কয়েকদিন পরই মামলার সাজা ঘোষণা। এই অবস্থায় বিরোধী দলনেতা শুভেন্দু অধীকারির হাত ধরে ক্যানিং (Canning) বিজেপিতে যোগ দিলেন অভিযুক্ত। যা নিয়ে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল। শাসকদলের নেতা বলেন, “একজন খুনিকে বিজেপিতে যোগদান করানো হয়েছে। বোঝা যাচ্ছে বিজেপি রাজনৈতিকভাবে কতটা দেউলিয়া। তিন বছর জেল খাটা আসামিকে তাদের দলে নিতে হচ্ছে।”
আরও পড়ুন:
ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে (Canning)। অভিযুক্তর নাম রফিক শেখ। তৃণমূলের যুব নেতা মহরম শেখের খুনের দায়ে গ্রেপ্তার করা হয় রফিককে। শুধু তাই নয় সিসিটিভি ফুটেজে রফিককে খুনের পর ছুটে যেতে দেখা গিয়েছিল (যদিও তার সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডট ইন)। খুনে অভিযুক্ত নেতাকে বিজেপিতে যোগদান করানো নিয়েও দলের অন্দরেই প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে ক্যানিং পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম দাস বলেন, “একজন খুনিকে বিজেপিতে যোগদান করানো হয়েছে। ফলে বোঝা যাচ্ছে বিজেপি রাজনৈতিকভাবে কতটা দেউলিয়া হয়ে পড়েছে। তিন বছর জেল খাটা আসামিকে দলে নিতে হচ্ছে। শুধু রফিক নয় সঙ্গে তথাকথিত ব্লক সভাপতি শৈবাল লাহারীকেও ওরা দলে নিয়েছে। তিনি দীর্ঘদিন ধরে সোনারপুরের বাসিন্দা। উনার সঙ্গে ক্যানিংয়ের কোনও সম্পর্কই নেই।” উল্লেখ্য, আরও প্রাক্তন সাত প্রধান যোগ দিয়েছে বিজেপিতে। কেন খুনে অভিযুক্ত কোনও ব্যক্তিকে যোগদান করানো হল, তা নিয়ে অবশ্য মুখ খুলতে চাননি বিজেপি জেলা নেতৃত্বে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
কলকাতার পর এবার দুর্গাপুরের ক্লাসরুমে বিশাল চন্দ্রবোড়া! কী হল তারপর?
-
দিলদরিয়া ভাইজান, ভ্রাতৃসম ‘বডি-ডবল’ পারভেজের অস্ত্রোপচারের খরচ জোগালেন সলমন
-
জাতগণনার প্রশ্নপত্রে বিভ্রান্তি! মোদিকে চিঠি উদ্বিগ্ন রাহুল-খাড়গের
-
‘নবাবের জেলা’তেও টুলুর ২০০ কোটির সাম্রাজ্যের জাল ছড়িয়ে! বড় সূত্রের খোঁজে পুলিশ
-
লেকের জলে মারণ অ্যামিবা, সাঁতারের পরেই মস্তিষ্কে সংক্রমণ, প্রাণ গেল ৮ বছরের শিশুর