গত কয়েকবছর তাঁকে রাজ্য রাজনীতিতে সক্রিয় থাকতে দেখা যায়নি। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) সেই রূপা গঙ্গোপাধ্যায়কেই (Roopa Ganguly) সোনারপুর দক্ষিণ কেন্দ্রের প্রার্থী করেছে পদ্মশিবির। মঙ্গলবার তিনি বারুইপুরে মহকুমা শাসকের দপ্তরে গিয়ে মনোনয়নপত্র জমা দেন। হলফনামা অনুযায়ী, রূপার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা কী? তাঁর সম্পত্তির পরিমাণই বা কত? চলুন দেখে নেওয়া যাক যাবতীয় তথ্য।
দাঙ্গা, হত্যার চেষ্টার অভিযোগ-সহ রূপার বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে। এর মধ্যে ৩টি মামলায় চার্জশিট পেশ করা হয়েছে। ১৯৮৬ সালে যোগমায়া দেবী কলেজ থেকে বিজ্ঞানে স্নাতক রূপা।
আরও পড়ুন:
হলফনামা অনুযায়ী, রূপার হাতে ১ লক্ষ টাকা আছে। সেভিংস অ্যাকাউন্ট, এফডি, টার্ম ডিপোজিট মিলিয়ে ব্যাঙ্কে মোট ১৬ লক্ষ ৩৬ হাজার ১১৪ টাকা রয়েছে। ২৩টি মিউচুয়াল ফান্ড ও শেয়ার বাজারে বিনিয়োগ রয়েছে তাঁর। রূপার মোট বিনিয়োগ ১ কোটি ৪৭ লক্ষ ৩৭ হাজার ৬১৯ টাকা। অভিনেত্রীর ৪৯৫.৩৯৮ গ্রাম ওজনের গয়না রয়েছে, যার বাজারমূল্য ৬৫ লক্ষ ৭৮ হাজার ৩০৫ টাকা। তাঁর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ২ কোটি ৪৪ লক্ষ ৫৪ হাজার ১৫৮ টাকা।
দাঙ্গা, হত্যার চেষ্টার অভিযোগ-সহ রূপার বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে। এর মধ্যে ৩টি মামলায় চার্জশিট পেশ করা হয়েছে। ১৯৮৬ সালে যোগমায়া দেবী কলেজ থেকে বিজ্ঞানে স্নাতক রূপা। হাওড়ার উলুবেড়িয়ায় তাঁর নামে ৩টি কৃষিজ জমি রয়েছে। এই তিনটি জমির মোট মূল্য ৮ লক্ষ ৫৪ হাজার ৫৪৫ টাকা। বিজেপি প্রার্থীর পাঁচটি বাড়ি রয়েছে। টালিগঞ্জে দু’টি, রাজপুরে একটি, শান্তিনিকেতনে একটি ও মুম্বইয়ের লোখন্ডওয়ালায় একটি বাড়ি রয়েছে তাঁর। রূপার মোট স্থাবর সম্পত্তির পরিমাণ ৬ কোটি ৯৫ লক্ষ টাকা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
৫১টি সরকারি আইটিআইয়ের আধুনিকীকরণ, পিপিপি মডেলে নতুন ‘রোডম্যাপ’ ঘোষণা কারিগরিমন্ত্রী জগন্নাথের
-
‘একটা কমিউনিটি যখন…’, ধর্মীয় উসকানিমূলক মন্তব্যে মমতার বিরুদ্ধে এফআইআর
-
‘কালা হিরণ’-এর টিজার মুক্তির পরই দিল্লি হাই কোর্টে সলমন, ছবি মুক্তিতে স্থগিতাদেশের আবেদন
-
কিমের দেশে ড্রোন পাঠিয়েছিলেন, ৩০ বছরের কারাদণ্ড দক্ষিণ কোরিয়ার প্রাক্তন প্রেসিডেন্টের
-
বিনিয়োগের অছিলায় ৬৩৫ কোটি নয়ছয়! এবার শুভেন্দুর স্ক্যানারে মমতার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন
নিবেদিত


