Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৭ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২৫ আগস্ট ২০২৬
Rakhi colour must based on zodiac sign

রাশি অনুযায়ী কোন রঙের রাখি ফেরাবে দাদা-ভাইয়ের ভাগ্য? জেনে নিন কেনার আগে

কোন রাশির জন্য বেস্ট কোন রং?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৫, ২০২৬, ১৬:৩৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৫, ২০২৬, ১৬:৩৩

options
link
রাশি অনুযায়ী কোন রঙের রাখি ফেরাবে দাদা-ভাইয়ের ভাগ্য? জেনে নিন কেনার আগে zoom
রাশি মিলিয়ে দাদা বা ভাইয়েই জন্য কিনুুন রাখি। প্রতীকী ছবি
Advertisement

হাতে আর দু’দিন। বৃহস্পতিবার রাখি পূর্ণিমা। স্বাভাবিকভাবেই দিদি বা বোনেদের এই নিয়ে প্রচুর প্ল্যান থাকে। কোন রাখিটা পরাবে, কী উপহার দেবে, মেনুতে কী থাকবে তা নিয়ে ভাবনাচিন্তা তো থাকেই। কিন্তু জানেন কি ভাই বা দাদার মঙ্গল কামনায় রাখি পরানোর ক্ষেত্রে মাথায় রাখা উচিত রং। কারণ, সব রং সব রাশির জাতকদের জন্য ঠিক নয়। কিন্তু ঠিক রঙের রাখি পরালে সহায় হয় ভাগ্য। তাই অবশ্যই রাশি মিলিয়ে কিনুন রাখি। চলুন জেনে নেওয়া যাক কাদের জন্য বেস্ট কোন রং।

মেষ রাশি

Advertisement

আপনার ভাই বা দাদা মেষ রাশির জাতক? তাহলে কিনে ফেলুন লাল, কমলা বা হলুদ রঙের রাখি।

বৃষ রাশি

ভাই বা দাদা যদি বৃষ রাশির জাতক হয়, তাহলে কিনুন নীল বা রুপালি রঙের রাখি।

মিথুন রাশি

মিথুন রাশির জাতকদের জন্য বেস্ট সবুজ। অন্য রঙের রাখি না পরানোই ভালো।

কর্কট রাশি

কর্কট রাশির অধিপতি চন্দ্র। তাই এই রাশির জাতকদের জন্য মুক্তো বা মুক্তোর মতো পাথরে সাজানো রাখি বেস্ট।

Old Rakhi? Dispose It With Respect for Faith and Nature
রাশি মিলিয়ে কিনুন রাখি।

সিংহ রাশি

দাদা বা ভাই যদি সিংহ রাশির জাতক হয় তাহলে কিনুন লাল, কমলা বা গোলাপি রাখি।

কন্যা রাশি

কন্যা রাশির জাতকদের পরান সবুজ বা সাদা রঙের সিল্কের রাখি। ময়ূরপঙ্খী রঙের রাখিও বেছে নিতে পারেন।

তুলা রাশি

দাদা বা ভাই যদি তুলা রাশির জাতক হয় তাঁর জন্য কিনুন গোলাপী রাখি।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির জাতকদের জন্য পুঁথির কাজ করা লাল রঙের রাখি শুভ বলে মনে করা হয়।

ধনু রাশি

দাদা বা ভাই ধনু রাশির জাতক? তাহলে কিনুন গাঢ় হলুদ রঙের রাখি।

মকর রাশি

গোলাপি, নীল, বেগুনি বা ময়ূরপঙ্খী রঙের রাখি মকর রাশির জাতকদের জন্য বেস্ট।

কুম্ভ রাশি

ধূসর রঙের জমকালো রাখি কিনুন কুম্ভ রাশির জাতক ভাই বা দাদার জন্য।

মীন রাশি

সাদা বা হলুদ রঙের রাখি কিনুন মীন রাশির জাতকদের জন্য।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.