গভীর রাতে পাঁচিল টপকে বাড়িতে ঢুকে এক মহিলাকে তুলে নিয়ে যাওয়া! অদূরে নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। অভিযুক্তদের হাতে অস্ত্র ছিল! ঘটনার পর সামাজিক সম্মানহানি ও আতঙ্কে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে ওই মহিলা বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টাও করেন! ন্যক্কারজনক ঘটনাটি ঘটেছে বীরভূমের নানুরে। ওই নির্যাতিতা এই মুহূর্তে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
আরও পড়ুন:
ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করেছে নানুর থানার পুলিশ। বাকি দু’জনের খোঁজে তল্লাশি চলছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি গত ৫ আগস্ট গভীর রাতের। ৬ আগস্ট মহিলার স্বামী নানুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগপত্রে জানানো হয়েছে, রাত সাড়ে ১২টার মধ্যে কয়েক জন যুবক বাড়ির পাঁচিল টপকে ভিতরে ঢোকে। সেই সময় বাড়ির অদূরে শৌচাগারে যাওয়ার জন্য বেরিয়েছিলেন পরিবারের ওই মহিলা সদস্য। অভিযোগ, তাঁর মুখ চেপে ধরে জোর করে কিছুটা দূরে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। চিৎকার করলে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছিল বলে দাবি পরিবারের।
পরিবারের অন্য সদস্যেরা ঘুমিয়ে ছিলেন। স্ত্রীর চিৎকার শুনে ঘর থেকে বেরন ওই নির্যাতিতার স্বামী ও অন্যান্যরা। অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। নির্যাতিতা মহিলার স্বামীর দাবি,”এর আগেও গ্রামের জনা কয়েক যুবক স্ত্রীর শ্লীলতাহানির চেষ্টা করে। কিন্তু সামাজিক সম্মানহানি ও লোকলজ্জার ভয়ে সে কথা কাউকে জানানো হয়নি।” সম্প্রতি এই ঘটনার পর ওই মহিলা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। শেষপর্যন্ত ৬ আগস্ট রাতে তিনি বিষ খেয়ে ‘আত্মহত্যা’র চেষ্টা করেন তিনি! পরিবারের সদস্যেরা দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এই মুহূর্তে তিনি বর্তমানে বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ জানিয়েছে, ধৃত শেখ হাসানের বিরুদ্ধে ধর্ষণের মামলা এবং বাকি দু’জনের বিরুদ্ধে যৌন নিগ্রহের মামলা রুজু করা হয়েছে। গতকাল, শুক্রবার রাতে শেখ হাসানকে গ্রেপ্তার করা হয়। আজ, শনিবার তাঁকে আদালতে তোলা হলে বিচারক পাঁচদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। বাকি অভিযুক্তদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মাথার দাম ১ কোটি, বঙ্গেই গা ঢাকা! মদনকে জেরায় মাওবাদী নেতা আকাশের তথ্য পেল পুলিশ
-
ভবানীপুরে বিজেপি কর্মীকে মারধর, মাকে শ্লীলতাহানি! পুলিশের জালে তৃণমূল নেতা
-
‘টোটো অবৈধ, এ বার ই-রিকশা’, ঘোষণা পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
-
বিচ্যুতি দেখলেই ‘অ্যাকশন’, ‘তোলাবাজ’ ধরতে জেলা পর্যবেক্ষকদের গুরুদায়িত্ব শমীকের!
-
যশের দ্বৈত চরিত্রে ঘায়েল দর্শক, ‘টক্সিক’-এর ট্রেলারে উঠে এল নয়ের দশকের অন্ধকার জগৎ