Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ শ্রাবণ ১৪৩৩
  • শনিবার
  • ৮ আগস্ট ২০২৬
RG Kar Case

সিবিআইয়ে আস্থা নেই অভয়ার বাবা-মায়ের! এবার আর জি কর ধর্ষণ খুনে তদন্ত করবে স্বাস্থ্যদপ্তর

মুখ‌্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশ দিয়েছেন, আগামিকাল ৯ আগস্ট বাংলাজুড়ে সমস্ত স্বাস্থ‌্যকেন্দ্রে, সরকারি স্বাস্থ‌্য প্রতিষ্ঠানে পালিত হবে অভয়া দিবস।

অভিরূপ দাস
অভিরূপ দাস

শেষ আপডেট: আগস্ট ৮, ২০২৬, ১৯:৫২

link
অভিরূপ দাস
অভিরূপ দাস

শেষ আপডেট: আগস্ট ৮, ২০২৬, ১৯:৫২

options
link
সিবিআইয়ে আস্থা নেই অভয়ার বাবা-মায়ের! এবার আর জি কর ধর্ষণ খুনে তদন্ত করবে স্বাস্থ্যদপ্তর zoom
ফাইল ছবি।
Advertisement

রাজ্যে পালাবদলের পর নতুন করে খুলেছে আর জি কর ফাইলস! নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ। এবার অভয়াকে ধর্ষণ এবং খুনের ঘটনার তদন্ত করবে স্বাস্থ্যদপ্তরও। হাই কোর্টের নির্দেশে ঘটনার তদন্ত করছে সিবিআই। যদিও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্ত নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছেন অভয়ার বাবা-মা। এহেন পরিস্থিতিতে পৃথকভাবে ঘটনার তদন্তে নামছে স্বাস্থ্যদপ্তর। শনিবার স্বাস্থ্যদপ্তরে সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ‍্যায়। তাঁর কথায়, ”ঘটনার দিন রাতে ঘটনার আগে এবং পরে ঘটনাস্থলে যাঁরা গিয়েছিলেন, তাঁদের তলব করে জিজ্ঞাসাবাদ করা হবে। কথা বলা হবে নির্যাতিতার অধ্যাপকদের সঙ্গেও।” মন্ত্রীর কথায়, ”তদন্ত থেকে যা নির্যাস বেরোবে তা রাজ‌্য সরকারের হাতে তুলে দেওয়া হবে।”

মুখ‌্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশ দিয়েছেন, আগামিকাল ৯ আগস্ট বাংলাজুড়ে সমস্ত স্বাস্থ‌্যকেন্দ্রে, সরকারি স্বাস্থ‌্য প্রতিষ্ঠানে পালিত হবে অভয়া দিবস।

স্বাস্থ‌্যমন্ত্রী জানিয়েছেন, ”রাজ্যে পালাবদলের পর স্তিমিত হয়ে থাকা তদন্তকে পুনরীজিব্বিত করেছে নতুন সরকার। একই সঙ্গে এবার চালু হচ্ছে পৃথক তদন্ত।” নতুন তদন্তে আরজিকর মেডিক‌্যাল কলেজে অভয়ার যে সমস্ত অধ‌্যাপক ছিলেন তাদের সঙ্গেও কথা বলবে তদন্তকারী অফিসাররা। স্বাস্থ‌্যমন্ত্রীর বক্তব‌্য, ‘‘আরজিকর মেডিক‌্যাল কলেজে কোথায় কোথায় বিভাগীয় ফাঁক ছিল সেই ফাঁকগুলো কেন ছিল। কীভাবে তৈরি হল? নয়া তদন্তে তা খুঁজে দেখা হবে।’’ সে সময় অভিযোগ উঠেছিল, স্বাস্থ‌্য ব‌্যবস্থার কিছু অন্ধকার দিক জেনে ফেলেছিলেন তরুণী চিকিৎসক। কার্যত মুখ বন্ধ করার জন‌্যই তাঁকে সরিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ ওঠে। অভয়ার খুনের পর হাসপাতালের ত্রুটি-বিচ‌্যুতি কিভাবে বুজিয়ে ফেলার চেষ্টা করা হয়েছিল। কারা ছিল এর নেপথ্যে! স্বাস্থ‌্যমন্ত্রী জানিয়েছেন, তদন্তের নয়া ধাপে তাদেরকেও ডাকা হবে।

Advertisement

এদিকে আগামিকাল রবিবার রাজ‌্যজুড়ে পালিত হবে অভয়া দিবস। দু’বছর আগে অভিশপ্ত এক ৯ আগস্ট আরজিকর মেডিক‌্যাল কলেজে ধর্ষণ করে খুন করা হয়েছিল চেস্ট মেডিসিন বিভাগের তরুণী চিকিৎসককে। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে পতন ঘটেছে সেই সরকারের। মুখ‌্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশ দিয়েছেন, আগামিকাল ৯ আগস্ট বাংলাজুড়ে সমস্ত স্বাস্থ‌্যকেন্দ্রে, সরকারি স্বাস্থ‌্য প্রতিষ্ঠানে পালিত হবে অভয়া দিবস। সকাল ১১ টায় অভয়ার আকস্মিক মৃত‌্যুকে স্মরণ করে দুমিনিট নীরবতা পালন, প্রদীপ প্রজ্জ্বলন হবে প্রতিটি সরকারি স্বাস্থ‌্য কেন্দ্রে। আয়োজন করা হবে ছোট সাংস্কৃতিক অনুষ্ঠানের। আজ রবিবার অভয়ার মা বিজেপি বিধায়ক রত্না দেবনাথ নিজের বিধানসভা কেন্দ্রে একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন। বিকেলে সেখানে উপস্থিত থাকবেন মুখ‌্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং স্বাস্থ‌্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ‍্যায়।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.