Panskura Blood Bank

পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?

সম্প্রতি গোপন সূত্রে এসিবি-র গোয়েন্দাদের কাছে খবর আসে, মোটা টাকার বিনিময়ে পাঁশকুড়ার ব্লাড ব‌্যাঙ্ক থেকে বাইরে পাচার হচ্ছে রক্ত। এর নেপথ্যে রয়েছে বিশাল একটি চক্র। এরপরই অভিযানে নামেন এসিবি-র গোয়েন্দারা।

অর্ণব আইচ
অর্ণব আইচ

শেষ আপডেট: আগস্ট ১৮, ২০২৬, ০০:০১

options
link
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
পাঁশকুড়ায় রক্তের কালোবাজারি। প্রতীকী ছবি।

রক্তের কালোবাজারি! পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ব্লাড ব‌্যাঙ্ক থেকে বেআইনিভাবে রক্ত পাচারের অভিযোগ। ঘটনায় অভিযুক্ত দালালকে গ্রেপ্তার করল রাজ‌্য পুলিশের দুর্নীতিদমন  শাখা (এসিবি)।

Advertisement

সম্প্রতি গোপন সূত্রে এসিবি-র গোয়েন্দাদের কাছে খবর আসে, মোটা টাকার বিনিময়ে পাঁশকুড়ার ব্লাড ব‌্যাঙ্ক থেকে বাইরে পাচার হচ্ছে রক্ত। এর নেপথ্যে রয়েছে বিশাল একটি চক্র। এরপরই অভিযানে নামেন এসিবি-র গোয়েন্দারা। জানা গিয়েছে, পরিচয় গোপন করে রোগী আত্মীয়দের সঙ্গে মিশে ওই ব্লাড ব্যাঙ্কে হানা দেন তদন্তকারীরা। শাহবুদ্দিন মল্লিক নামে এক দালাল তাঁদের জানান, বেশি টাকা দিলে তিনি রক্তে জোগাড় করে দিতে পারবেন। সেই মতো তাঁকে কয়েক হাজার টাকা দেওয়া হয়। কিন্তু সেই টাকায় লাগানো ছিল বিশেষ পাউডার।

Advertisement

শাহবুদ্দিনের হাতে লেগে থাকা পাউডারের মাধ‌্যমেই তাঁকে ধরে ফেলেন গোয়েন্দারা। তদন্তকারীদের দাবি জেরার মুখে অপরাধের কথা স্বীকার করে নিয়েছেন শাহবুদ্দিন। তিনি জানিয়েছেন, গোটা চক্রের সঙ্গে জড়িত রয়েছেন ব্লাড ব‌্যাঙ্কের এক কর্মী। রোগীর আত্মীয়দের কাছ থেকে যে পরিমাণ টাকা নেওয়া হয়, তার বড় অংশই দিতে হয় ওই কর্মীকে। বাকিটা তিনি নিজের কাছে রাখেন। বর্তমানে শাহবুদ্দিনকে জেরা করে ওই কর্মীর পরিচয় জানার চেষ্টা করছেন গোয়েন্দারা।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.