Cooch Behar

ঘরে বৃদ্ধের রক্তাক্ত দেহ, কাছেই ঝোপে স্ত্রী! জোড়া ‘খুনে’ চাঞ্চল্য কোচবিহারে

ঘরের মধ্যে মিলল বৃদ্ধের রক্তাক্ত দেহ। বাড়ির কাছেই ঝোপের মধ্যে উদ্ধার স্ত্রীরও রক্তাক্ত দেহ। বৃদ্ধ দম্পতির 'খুনে' চাঞ্চল্য ছড়াল কোচবিহারের বক্সিরহাটে।

বিক্রম রায়
বিক্রম রায়

শেষ আপডেট: সেপ্টেম্বর ৬, ২০২৬, ২০:৩৬

options
link
ঘরে বৃদ্ধের রক্তাক্ত দেহ, কাছেই ঝোপে স্ত্রী! জোড়া ‘খুনে’ চাঞ্চল্য কোচবিহারে
পুলিশ ঘটনার তদন্ত করছে। নিজস্ব চিত্র

ঘরের মধ্যে মিলল বৃদ্ধের রক্তাক্ত দেহ। বাড়ির কাছেই ঝোপে মধ্যে উদ্ধার স্ত্রীরও রক্তাক্ত দেহ। বৃদ্ধ দম্পতির ‘খুনে’ চাঞ্চল্য ছড়াল কোচবিহারের (Cooch Behar) বক্সিরহাটে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কী কারণে এই জোড়া খুন? সেই প্রশ্ন উঠেছে। ওই দম্পতির নাম সুনীল বিশ্বাস ও জানকী বিশ্বাস।

Advertisement

৭০ বছর বয়সী ওই বৃদ্ধ তাঁর স্ত্রী জানকীর সঙ্গে রামপুর এলাকার বাড়িতে থাকতেন। জানকীর বয়স বছর ৪৫। আজ, রবিবার সকালে ওই বাড়ি থেকে মেলে সুনীল বিশ্বাসের রক্তাক্ত মৃতদেহ। শোওয়ার ঘরে দেহ পড়েছিল। তাঁর মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মারা হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান। মৃতদেহ উদ্ধারের পরই খবর পেয়ে সেখানে যায় বক্সিরহাট থানার জোড়াই ফাঁড়ির পুলিশ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বৃদ্ধের স্ত্রী জানকীর কোনও খোঁজ সকাল থেকে পাওয়া যাচ্ছিল না। তাহলে কি স্বামীকে খুন করে পলাতক স্ত্রী? সেই প্রশ্ন উঠেছিল। বিভিন্ন এলাকায় খোঁজ শুরু হয়। বেশ কিছু সময় পরে বাড়ির অদূরে মিলল স্ত্রীরও রক্তাক্ত মৃতদেহ। বাড়ি থেকে প্রায় ২০ মিটার দূরে ওই দেহ উদ্ধার হয়। তাঁর শরীরের একাধিক জায়গাতেও ক্ষত রয়েছে বলে প্রাথমিক খবর। দুটি দেহ উদ্ধারে আতঙ্ক ছড়ায় ওই এলাকায়। কী কারণে ওই খুন?

Advertisement

জানা গিয়েছে, ওই বৃদ্ধের প্রথম স্ত্রী ও সন্তানরা পাশেই থাকেন। বেশ কিছু বছর আগে ওই সুনীল বিশ্বাস জানকীকে বিয়ে করেছিলেন। প্রথমপক্ষের সঙ্গে ওই বৃদ্ধের সম্পত্তি নিয়ে কোনও ঝগড়া-বিবাদ চলছিল? পারিবারিক কোনও শত্রুতা ছিল? সেই প্রশ্ন উঠেছে। খুনে ব্যবহৃত অস্ত্রও পাওয়া যায়নি। দুটি খুনই কি একই অস্ত্র দিয়ে করা হয়েছে? নাকি আলাদা? সেসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। অস্ত্রের খোঁজেও বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে। দেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.