Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৯ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ৬ সেপ্টেম্বর ২০২৬
Ayush

অবশেষে কাটল জট! এবার আয়ুষ ডাক্তাররাও সুযোগ পাবেন গেট-এ

এতদিন এই সুযোগ মূলত মডার্ন মেডিসিন বা এমবিবিএস পড়ুয়াদের জন্যই সীমাবদ্ধ ছিল।

গৌতম ব্রহ্ম
গৌতম ব্রহ্ম

শেষ আপডেট: সেপ্টেম্বর ৬, ২০২৬, ১৪:১৪

link
গৌতম ব্রহ্ম
গৌতম ব্রহ্ম

শেষ আপডেট: সেপ্টেম্বর ৬, ২০২৬, ১৪:১৪

options
link
অবশেষে কাটল জট! এবার আয়ুষ ডাক্তাররাও সুযোগ পাবেন গেট-এ zoom
প্রতীকী ছবি।
Advertisement

এবার গেট প্রবেশিকা পরীক্ষায় বসে আহাইটি, আইআইএসসি ও এনআইটির-র মতো দেশের প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চশিক্ষার সুযোগ পাবেন আয়ুষ চিকিৎসক পড়ুয়ারাও। তৃতীয় বর্ষের পর থেকেই তাঁরা এই পরীক্ষায় বসতে পারবেন। এতদিন এই সুযোগ মূলত মডার্ন মেডিসিন বা এমবিবিএস পড়ুয়াদের জন্যই সীমাবদ্ধ ছিল। অবশেষে সেই সমস্যা মিটল ।

সুমিতের দাবি, ৪ সেপ্টেম্বর আইআইটি মাদ্রাজের রেজিস্ট্রার ডা. জানে প্রসাদ ই-মেলে তাঁকে জানান, এমবিবিএসের-এর মতো অন্যান্য শাখার ডাক্তারি পড়ুয়ারাও গেট পরীক্ষায় বসতে পারবেন। ফলে আয়ুর্বেদের পাশাপাশি হোমিওপ্যাথি, যোগ ও ন্যাচারোপ্যাথির পড়ুয়ারাও এই সুযোগ পাবেন।

জানা গিয়েছে, এই বৈষম্য নিয়ে গত ৫ আগস্ট কেন্দ্রীয় সরকারের উচ্চশিক্ষা মন্ত্রক ও নীতি আয়োগের কাছে অভিযোগ জানিয়েছিলেন বাংলার আয়ুর্বেদ চিকিৎসক ডা. সুমিত সুর। তাঁর প্রশ্ন ছিল, প্রয়োজনীয় যোগ্যতা থাকা সত্ত্বেও দেশের প্রাচীন চিকিৎসা পদ্ধতি আয়ুর্বেদের পড়ুয়ারা কেন আইআইটি বা সমতুল্য প্রতিষ্ঠানে উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হবেন? ২০২৫ সালেও একই দাবিতে সরব হয়েছিলেন তিনি। তবে প্রযুক্তিগত সমস্যার কারণে তাঁর সেই আবেদন বাতিল হয়ে যায়। এবার তা গ্রাহ্য হল।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সুমিতের দাবি, ৪ সেপ্টেম্বর আইআইটি মাদ্রাজের রেজিস্ট্রার ডা. জানে প্রসাদ ই-মেলে তাঁকে জানান, এমবিবিএসের-এর মতো অন্যান্য শাখার ডাক্তারি পড়ুয়ারাও গেট পরীক্ষায় বসতে পারবেন। ফলে আয়ুর্বেদের পাশাপাশি হোমিওপ্যাথি, যোগ ও ন্যাচারোপ্যাথির পড়ুয়ারাও এই সুযোগ পাবেন। উল্লেখ্য, এবছর গেট-এর নোডাল ইনস্টিটিউট আইআইটি মাদ্রাজ। বঙ্গ আয়ুর্বেদের এক চিকিৎসের জন্য এভাবে বৈষষ্য দূর করে দেশের সর্বোচ্চ শিক্ষালয়ের নীতি বদলের ঘটনা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজ্যের আয়ুর্বেদ মহল।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.